News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ায় অবতরণের সময় বিমান দুর্ঘটনা, মৃত দুই ভারতীয় সহ ৬২
Image

রাশিয়ায় অবতরণের সময় বিমান দুর্ঘটনা, মৃত দুই ভারতীয় সহ ৬২

মস্কো, ১৯ মার্চ (হি.স.): অবতরণের সময় রাশিয়ায় বিমান ভেঙে মৃতু্য হল ৬২ জনের| শনিবার সকালে যাত্রী নিয়ে রাশিয়াগামী একটি বিমান ভেঙে পড়ে| দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ রাশিয়ার রসটভ-অন-ডন বিমানবন্দরে| বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে| মৃতদের মধ্যে দুই জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে|
ফ্লাই দুবাইয়ের এফজেড ৯৮১ বিমানটি দুবাই থেকে যাত্রী নিয়ে আসছিল| রাশিয়ার রসটভ-অন-ডন বিমানবন্দরে অবতরনের সময়ই দুর্ঘটনাটি ঘটে| পরে বিমানটিতে আগুন ধরে যায়| ৫৫ জন যাত্রী ছাড়াও বিমানে পাইলট-সহ আরও ৬ জন ছিলেন| আগুন নিয়ন্ত্রণে এলেও, ৬২ জনের মৃতু্য হয়েছে| জোরকদমে চলছে উদ্ধার কাজ| বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমান, দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে| কারণ, অবতরণের সময় রানওয়ে থেকে প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূরে সরে গিয়েছিল বিমানটি| প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিমানের ধ্বংস্তূপ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top