News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে বাইকের ধাক্কায় গুরুতর তিনজন
Image

কল্যাণপুরে বাইকের ধাক্কায় গুরুতর তিনজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ কল্যাণপুর থানা এলাকায় দ্বারিকাপুরে পথ দূর্ঘটনায় মহিলা শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছে৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷
কল্যাণপুর থানা এলাকায় দ্বারিকাপুরে রবিবার দ্রুতগামী একটি মোটর বাইকের ধাক্কায় তিনজন আহত হয়েছেন৷ আহতদের প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থকে এক মহিলাকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ জানা যায়, এক মহিলা দ্বারিকাপুরস্থিত বাপের বাড়ি থেকে তার ছেলেকে নিয়ে নিজবাড়ি আগরতলার অশ্বিনী মার্কেট আসার জন্য দ্বারিকাপুরে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন৷ তখনই একটি দ্রুতগামী মোটর বাইক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও ছেলে সহ তিনজকে ধাক্কা দেয়৷ তাতে তিনজনই গুরুতর আহত হন৷ আহতদের প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আহত মহিলাকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ মহিলার নাম তুলসী দাস৷ আহত ছেলের নাম সঞ্জিত দাস৷ কল্যাণপুর থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ মোটর বাইকটি আটক করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top