নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ শহরতলীর দূর্জয়নগর এলাকায় সেনা বাহিনীর ক্যাম্পের পাশে পাকা বাউন্ডারী ওয়াল নির্মাণ ঘিরে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে৷ স্থানীয় রবিদাস পাড়ার বাসিন্দারা অভিযোগ করেছেন রাস্তার বেশিরভাগ অংশ দখল করে এই বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হচ্ছে৷ তাতে ঐ এলাকার জনগণের প্রধান সড়কের সঙ্গে যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হবে৷ তাছাড়া তাদের যোগাযোগের অন্য কোন বিকল্প রাস্তাও নেই৷ এনিয়ে শনিবার রবিদাস পাড়ার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোহনপুর মহকুমার এসডিএম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ সেনা বাহিনীর পদস্থ অফিসারদের এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন৷ মহকুমা শাসক পরামর্শ দিয়েছেন যাতে এই বিষয়ে স্থানীয় জনগণ ও সেনা বাহিনী আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করে নেয়৷
দূর্জয়নগরে সেনা বাহিনীর নির্মাণ কাজে ক্ষুব্ধ জনতা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















