নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): বিজয় মালিয়ার থেকে গুনে গুনে সব টাকা আদায় করা হবে| বৃহস্পতিবার লোকসভায় এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| এদিন মালিয়া ইসু্যতে সংসদে ও সংসদের বাইরে সরকারকে নিশানা করে কংগ্রেস| বিজয় মালিয়াকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকার, সংসদে এমনই অভিযোগ তুলে তুমুল হই-হট্টগোল করে কংগ্রেস| ইতিমধ্যেই ভারত ছেড়েছেন ঋণ অনাদায়ে অভিযুক্ত ব্যবসায়ী বিজয় মালিয়া| সম্ভবত লন্ডনে গিয়েছেন তিনি| এরই প্রেক্ষিতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী প্রশ্ন করেন, `কীভাবে মালিয়া পালিয়ে গেলেন? কেন সরকার তঁাকে যাওয়ার অনুমতি দিল?’ রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের প্রশ্ন, `কেন মালিয়াকে গ্রেফতার করা হয়নি? কেন তঁার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়নি|’
কংগ্রেসের এই সমস্ত প্রশ্নের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তিনি বলেছেন, মালিয়ার থেকে গুনে গুনে সব টাকা আদায় করা হবে| পূর্বতন ইউপিএ সরকারকে তোপ দেগে জেটলি বলেছেন, `কিংফিশার কর্তাকে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিল ইউপিএ সরকারই|’ জেটলি আরও জানিয়েছেন, `গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী, সুদসহ ৯,০৯১.৫ কোটি টাকা মেটাতে হবে বিজয় মালিয়াকে|’
মালিয়ার থেকে গুনে গুনে সব টাকা আদায় করা হবে, লোকসভায় মন্তব্য জেটলির
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















