News Flash

  • Home
  • Uncategorized
  • মালিয়ার থেকে গুনে গুনে সব টাকা আদায় করা হবে, লোকসভায় মন্তব্য জেটলির
Image

মালিয়ার থেকে গুনে গুনে সব টাকা আদায় করা হবে, লোকসভায় মন্তব্য জেটলির

jetlyনয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): বিজয় মালিয়ার থেকে গুনে গুনে সব টাকা আদায় করা হবে| বৃহস্পতিবার লোকসভায় এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| এদিন মালিয়া ইসু্যতে সংসদে ও সংসদের বাইরে সরকারকে নিশানা করে কংগ্রেস| বিজয় মালিয়াকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে সরকার, সংসদে এমনই অভিযোগ তুলে তুমুল হই-হট্টগোল করে কংগ্রেস| ইতিমধ্যেই ভারত ছেড়েছেন ঋণ অনাদায়ে অভিযুক্ত ব্যবসায়ী বিজয় মালিয়া| সম্ভবত লন্ডনে গিয়েছেন তিনি| এরই প্রেক্ষিতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী প্রশ্ন করেন, `কীভাবে মালিয়া পালিয়ে গেলেন? কেন সরকার তঁাকে যাওয়ার অনুমতি দিল?’ রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের প্রশ্ন, `কেন মালিয়াকে গ্রেফতার করা হয়নি? কেন তঁার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়নি|’
কংগ্রেসের এই সমস্ত প্রশ্নের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তিনি বলেছেন, মালিয়ার থেকে গুনে গুনে সব টাকা আদায় করা হবে| পূর্বতন ইউপিএ সরকারকে তোপ দেগে জেটলি বলেছেন, `কিংফিশার কর্তাকে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিল ইউপিএ সরকারই|’ জেটলি আরও জানিয়েছেন, `গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী, সুদসহ ৯,০৯১.৫ কোটি টাকা মেটাতে হবে বিজয় মালিয়াকে|’

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top