News Flash

  • Home
  • Uncategorized
  • ধরমশালার ভারত-পাক ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, হতে পারে ইডেনে
Image

ধরমশালার ভারত-পাক ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, হতে পারে ইডেনে

cricket bat balনয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরমশালায় ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে| কারণ, ধরমশালায় ভারত ও পাক ক্রিকেট দলের ম্যাচে নিরাপত্তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে খুশি নয় পাক ক্রিকেট বোর্ড| তাদের দাবি, নিরাপত্তার জন্য ধরমশালা থেকে ভারত-পাকিস্তান ম্যাচ সরানো উচিত| বুধবার পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, ধরমশালায় খেলতে রাজি নয় তাঁরা| বদল করা হোক ম্যাচের স্থান| তাঁদের দাবি ধরমশালার বদলে খেলা হোক চেন্নাই, কলকাতা বা বেঙ্গালুরুতে| সে দেশের পক্ষ থেকে চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পাক দলের ভারত সফর স্থগিত করা হয়েছে|
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবারই ভারতের আসার কথা ছিল পাক দলের| আগামী ১৯ মার্চ ধরমশালায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা| এদিকে, বিসিসিআই মঙ্গলবারও স্পষ্ট করে দিয়েছে, ধরমশালাতেই ভারত-পাক ক্রিকেট ম্যাচ হবে| বিসিসিআই-এ অনড় মনোভাবে ক্ষুব্ধ পাক ক্রিকেট বোর্ড| মঙ্গলবার পিসিবি-র মিডিয়া ডিরেক্টর আমজাদ হোসেন জানিয়ে দিয়েছেন, আপাতত পাকিস্তান ক্রিকেট দলের ভারতে যাওয়া পিছিয়ে দেওয়া হচ্ছে| কবে ক্রিকেট দল ভারতে রওনা হবে, তা নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আমজাদ হোসেন|
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের জটিলতায় হিমাচল প্রদেশ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিসিসিআই কর্তা অনুরাগ ঠাকুর| বিসিসআই সূত্রে খবর, শেষ পর্যন্ত ধরমশালা থেকে ম্যাচ সরানো হতে পারে| ইডেনে ১৯ মার্চ এই ম্যাচ হওয়ার সম্ভাবনা| আপাতত আইসিসি-র অনুমতির জন্য বিসিসিআই অপেক্ষা করছে বলেও ওই সূত্রে দাবি করা হয়েছে| এমতাবস্থায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, আগের অবস্থান থেকে সামান্য সরে এসে বুধবার জানিয়েছেন, ধর্মশালায় যে দলই খেলুক তাদের নিরাপত্তা দেওয়া হবে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top