News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বার এসোসিয়েশন বামেদের দখলেই
Image

ত্রিপুরা বার এসোসিয়েশন বামেদের দখলেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা বার এসোসিয়েশন বামেদের দখলেই৷ রবিবার এসোসিয়েশনের নির্বাচনে বাম প্যানেলের তথা এআইএলইউ এর প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন৷  এদিন সকাল নয়টা থেকে শুরু হয় ভোটা গ্রহণ৷ বেলা দেড়টা নাগাদ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তারপর শুরু হয় ভোট গণনা৷ ফলাফলে দেখা DSC_0044গিয়েছে, এ আই এল ইউ এর ১৫জন প্রার্থীই বিপুল ভোটে জয়ী হয়েছেন৷ এবারের নির্বাচনে মোট ভোটার তথা সদস্য ছিলেন ৮২১ জন৷ তার মধ্যে এদিন ভোট দিয়েছে ৬১২জন৷ এবারের নির্বাচনে এআইএলইউ এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এটিএলএ৷ ফলাফলে দেখা গিয়েছে, এআইএলইউ তথা বাম প্যানেলের সভাপতি পদে প্রার্থী হরিবল দেবনাথ পেয়েছেন ৪২৬টি ভোট৷ অন্যদিকে অবাম প্যানেল তথা এটিএলএ’র সভাপতি পদের প্রার্থী দীপক কুমার বিশ্বাস পেয়েছেন ১৬৯ টি ভোট৷ সহ সভাপতি পদে বাম প্যানেলের সুব্রত রায় পেয়েছেন ৪০৮টি ভোট, অন্যদিকে অবাম প্যানেলের বিশ্বজিৎ দেব পেয়েছেন ১৫০টি ভোট৷ বাম প্যানেলের সম্পাদক পদে ভাস্কর দেববর্মা পেয়েছেন ৪৪৯টি ভোট এবং অবাম প্যানেলের আশুতোষ দে পেয়েছে ১৩৯টি ভোট৷ অবাম প্যানেলের সহকারী সম্পাদক পদে বিদ্যুৎ ঘোষ পেয়েছেন  ১৩৪টি ভোট অন্যদিকে বাম প্যানেলের জয়িতা দেবনাথ পেয়েছেন ৪২২টি ভোট৷ সহকারী সম্পাদক পদে বাম প্যানেলের সুদীপ সুত্রধর পেয়েছেন ৪১৬টি ভোট এবং অবাম প্যানেলের জ্যোতি প্রকাশ সাহা পেয়েছেন ১২৯টি ভোট৷
এদিকে, ত্রিপুরা বার এসোসিয়েশনে ১৫ জনের কমিটির সভাপতি, সহ সভাপতি, সম্পাদক, দুইজন সহকারী সম্পাদক ছাড়া রয়েছেন দশ জন সদস্যও৷ বাম প্যানেলের প্রত্যেক প্রার্থীই বিপুল ভোটে জয়ী হয়েছেন৷ ত্রিপুরা বার এসোসিয়শনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রিটার্নিং অফিসার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top