News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরের এসডিপিওকে ডেপুটেশন টমটম চালকদের
Image

কমলপুরের এসডিপিওকে ডেপুটেশন টমটম চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি বন্ধ করার দাবিতে 2015-03-07-03-06-1-30Aরবিবার ধলাই জেলার কমলপুরে এসডিপিওর কাছে ডেপুটেশান ও অফিসের সামনে ধর্না সংগঠিত করেছে৷ ধলাই জেলার কমলপুরে ব্যাটারি চালিত রিক্সা চালকরা পুলিশী হয়রানির প্রতিবাদ জানিয়ে রবিবার এসডিপিও অফিসের সামনে ধর্না সংগঠিত করে৷ ধলাই জেলার কমলপুরে ৬৫টি ব্যাটারি চালিত রিক্সা বর্তমানে চলাচল করছে৷ তাদের বৈধ কোন কাগজপত্র নেই৷ কোন রেজিস্ট্রেশানও দেওয়া হয়নি৷ পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়৷ এই নিয়ম বাধ্যতামূলক করার আগে যারা ব্যাটারি চালিত রিক্সা ক্রয় করেছেন তারা বিপাকে পড়েছেন৷ তাদেরকে কোন ধরনের সহযোগিতাও করছে না প্রশাসন৷ বিপাকে পড়ে ব্যাটারি চালিত রিক্সার শ্রমিকরা এসডিপিও অফিসের সামনে ধর্নায় বসে৷ ঘটনাস্থল থেকে এক প্রতিনিধি দল এসডিপিওর সঙ্গে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করা হয়৷ এসডিপিও এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্না প্রত্যাহার করে নেওয়া  হয়৷ নেতৃত্ব দেন সিপিএম কমলপুর অঞ্চল কমিটিরসম্পাদক অমর ভট্টাচার্য, শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তী, রাজেশ গোয়ালা, বিপ্লব শীল, দেবেন্দ্র সিং প্রমুখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top