News Flash

  • Home
  • Uncategorized
  • এবার আধারকে আইনি বৈধতা দিতে চলেছে মোদি সরকার
Image

এবার আধারকে আইনি বৈধতা দিতে চলেছে মোদি সরকার

AADHAR CARDনয়াদিল্লি,  ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : এবার আধারকে আইনি বৈধতা দিতে চলেছে মোদি সরকার| কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন, সরকারের দেওয়া ভর্তুকি অনেক সময়ই ভুল লোকের হাতে চলে যায়| এই জালিয়াতি রুখতে আধারের মাধ্যমেই সব ভর্তুকি, সুবিধা ও পরিষেবা দেবে সরকার| এলপিজি গ্যাসের মতো সারের ভর্তুকিও এবার সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যাবে| তবে অবশ্যই আধার কার্ডের ভিত্তিতে| প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় এই ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (ডি বি টি) চালু করা হবে| তবে সরকারের এই নীতিতে বিপাকে পড়তে পারেন কৃষকরা| কারণ সার কেনার সময় তাঁকে নিজের টাকা থেকে কিনতে হবে| পরে অ্যাকাউন্টে জমা পড়বে ভর্তুকি| জেটলি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯৮ কোটি মানুষের আধার কার্ড রয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top