News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যাকে ধর্ষণের দায়ে ১২ বছরের জেল, জরিমানা
Image

শিশুকন্যাকে ধর্ষণের দায়ে ১২ বছরের জেল, জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ জিরানিয়ার মোহনচন্দ্র পাড়ায় শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ ও RAPE VICTIMতার মা বাবাকে মারধরের ঘটনায় অভিযুক্তকে সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম দিলীপ দেববর্মা৷ ২০০৮ সালের ১৫ জানুয়ারি জিরানিয়া থানাধীন মোহনপাড়ায় দিলীপ দেববর্মা নামে এক লম্পট প্রতিবেশী রবীন্দ্র দেববর্মার বাড়িতে হানা দিয়ে স্বামী স্ত্রীকে মারধর করে  ৭ বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে এনে ফেলে দিয়ে যায় দিলীপ দেববর্মা৷ এব্যাপারে জিরানিয়া থানায় মামলা দায়ের করা হয়৷ আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ ১১ জন এই মামলায় সাক্ষী দেন৷ ফাস্টট্রেক আদালত বিচারক এস কে মজুমদার এই মামলার রায়ে দিলীপ দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন৷ আসামী দিলীপ দেববর্মাকে ভারতীয় দন্ডবিধির ৩৬৬ ধারায় এবং ৩৭৬ (দুই) উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে৷ ৩৬৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একমাস হাজতবাসের নির্দেশ দেওয়া হয়৷ ৩৭৬ দুই উপধারায় ১২ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩মাসের সশ্রম কারাদন্ড ঘোষণা করেন বিচারক৷ দোষী সাব্যস্ত দিলীপ দেববর্মার বিরুদ্ধে দুটি শাস্তি একই সঙ্গে চলবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top