News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে শান্তি সম্প্রীতি সুস্থিতি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে কার্যকরি ভূমিকা নিতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

দেশে শান্তি সম্প্রীতি সুস্থিতি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে কার্যকরি ভূমিকা নিতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ দেশে শান্তি, সম্প্রীতি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি বিশ্ব শান্তির জন্য লায়ন্স ক্লাবকে আগামী দিনেও কার্যকরি ভূমিকা গ্রহণ করতে হবে৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ দি ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাবসের ৩৭ তম বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার সংগঠনের সদস্যদের প্রতি এই আহ্বান রাখেন৷

DSC_0069রাজ্যে এই প্রথম লায়ন্স ক্লাবের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ উত্তর-পূর্বঞ্চলের রাজ্যগুলির প্রতিধিরা এই জেলা নেপাল ও পূর্বোত্তর ভারতের সাংবিধানিক এলাকার নেতৃত্ব নাজমূল হক সম্মলনে যোগ দিয়েছে৷ সম্মেলন মঞ্চে আসামের দু’জন ছাত্রী, মণিপুরের দু’জন ছাত্রী ও ত্রিপুরার এক জন দুঃস্থ ছাত্রীকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়৷ এছাড়া আন্তর্জাতিক স্তরে বিশ্ব শান্তির জন্য আয়োজিত পোষ্টার প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত মণিপুরের ছাত্রী য়ুমনাম টন্ডোনবি ডেনির হাতে আজ পাঁচ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উল্লেখ্য, ডেনি এই পুরষ্কার বাবদ মোট পাঁচশ ইউ এস ডলার পাবে৷ পঁয়ষট্টিটি দেশের ৪ লক্ষের উপর প্রতিযোগি পোষ্টার প্রতিযোগিতায় অংশ নেয়৷

প্রধান অতিতির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলায় এই সম্মেলন আয়োজনের জন্য উদ্যোক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সংগঠন৷ সমাজের বিভিন্ন পেশার মানুষ মিলিত হয়ে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দায়িত্ব পালন করছেন৷ এটা অত্যন্ত ইতিবাচক৷ কিন্তু এর মধ্য দিয়ে সব মানুষের সমস্যা সমাধান করা যাবেনা যদি না রাষ্ট্র মানুষের মৌলিক সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেশ সঠিক দিশায় চলছেনা৷ দেশের স্বাধীনতার ৬৯ বছর পরেও ৭০ শতাংশ  মানুষ দৈনিক ২০ টাকা ব্যয় করতে পারেননা৷ ৩৮ কোটি মানুষ নিরক্ষর, ২০ কোটি যুবকের কর্মসংস্থান নেই, পাঁচ বছরের নীচে ৫০ শতাংশ শিশু অপুষ্টির কারণে ওজন কম, ৫০ শতাংশের বেশি মা ও বোন রক্তাল্পতায় ভুগছেন৷ ফলে কিভাবে বলবো আমরা এগিয়ে গেছি৷ এই সময়ে দেশের ক্ষুদ্র একটা অংশের মানুষেরই উন্নয়ন হয়েছে৷ উপরতলার ও নীচুরতলার মধ্যে বৈষম্য আরও বেড়েছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারই এই সব সমস্যার সমাধান করতে পারে৷ এরজন্য ইতিবাচক ভূমিকা নিতে হবে৷ বামপন্থীরা এর জন্য সংগ্রাম করছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চল দেশের একটি রেপলিকাই নয়, এখানে রয়েছে প্রাকৃতিক ও মানব সম্পদ৷ কিন্তু স্বাধীনোত্তর ভারতে এই অঞ্চলের প্রতি অবজ্ঞা করা হয়েছে৷ এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল, কৃষিতে অনুন্নয়ন, শিক্ষা ব্যবস্থা পিছিয়ে৷ পরিকাঠামো উন্নত করতে না পারলে স্বভাবতই দেশের উন্নত রাজ্যগুলির সমপর্যায়ে যেতে পারবে না এই অঞ্চল৷ এর সুবাদে একটি অংশ এই অঞ্চলকে দেশ থেকে বিচ্ছিন্ন করতে সচেষ্টা৷ তাই ঐক্য ও সংহতির জন্য আমাদের জোর দিতে হবে৷ শান্তি, সম্প্রীতি ও সুস্থিতি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে কার্যকরি ভূমিকা নিতে হবে৷ মুখ্যমন্ত্রী প্রশ্ণ রাখেন যদি খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তবে কেন এ অঞ্চলের যুবকরা অস্ত্র হাতে তুলে নেবেন? তিনি বলেন, এখন দেশে স্বাধীন মত প্রকাশের উপর আক্রমণ চলছে৷ বলা হচ্ছে ভারত হল হিন্দুরাষ্ট্র৷ এ তো দেশের ধর্মনিরপেক্ষতার বিশ্ববিদ্যালয় এবং জে এন ইউ’র সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন৷ তিনি দেশের প্রবহমান এই সমস্ত ঘটনাবলীর বিরুদ্ধে সমাজের মননশীল অংশ হিসেবে লায়ন্স ক্লাবের সদস্যদেরও আওয়াজ তুলতে আহ্বান জানান৷

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের প্রাক্তণ আন্তর্জাতিক অধিকর্তা বলেন, ২০১৭তে এই সংগঠনের শতবর্ষ উদযাপন হবে৷ তিনি সাম্প্রতিক কয়েক বছয়ে দেশে প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন লায়ন্স ক্লাবের কর্মসূচি তুলে ধরেন পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা সহ সমাজের দুঃস্থ মানুষের জন্য ক্লাবের অবদান ও আগামী কর্মসূচির বিষয়ে আলোকপাক করেন৷ এছাড়া বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের ডিষ্ট্রিক্ট গভর্ণর ডাঃ এস কে ধর৷ স্বাগত ভাষণ দেন সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক অমিতাভ দেবরায়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top