News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে যুবতীকে মারধর করায় নিরাপত্তা রক্ষীদের পিটিয়ে তক্তা করল ক্ষুব্ধ জনতা
Image

জিবিতে যুবতীকে মারধর করায় নিরাপত্তা রক্ষীদের পিটিয়ে তক্তা করল ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের গর্বের জিবি হাসপাতালে আবারও নিরাপত্তারক্ষীর হাতে আক্রান্ত হলেন রোগীর পরিবারের লোকজন৷ উত্তেজিত জনতার আক্রমনের নিরাপত্তারক্ষীরাও সামান্য জখম হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

agmcজিবি হাসপাতালে আক্রান্ত হলেন রোগীনীর মেয়ে৷ আক্রান্তের নাম পূর্বানী দাস৷ তার মা মহামায়া দাস জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ গত ২০ ফেব্রুয়ারী তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ পূর্বানী আজ বেলা সাড়ে এগারটা নাগাদ জিবি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছ থেকে বাইরে যান৷ সঙ্গে তার কাছে হাসপাতাল কর্তৃপক্ষের বৈধ অনুমতিপত্রও ছিল৷ কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না৷ এনিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মেয়েটির বাকবিতন্ডা হয়৷ তাতে ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা রক্ষীরা পূর্বানীকে মারধর করে৷ প্রত্যক্ষদর্শীরা পাল্টা মারধর করে নিরাপত্তারক্ষীদের৷ এনিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়৷ নিরাপত্তারক্ষীরা সুযোগের সদৃব্যবহার করে পূর্বানীর বিরুদ্ধে জিবি আউট পোষ্টে মামলা দায়ের করে৷ পূর্বানী নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবী করেছে৷জিবি হাসপাতালে রোগীর পরিবারের লোকজনদের মারধরের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ নিরাপত্তার নামে বেসরকারী নিরাপত্তারক্ষীরা শৃঙ্খলা ভঙ্গ ও আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে৷

কয়েকদিন পূর্বে জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে চিকিৎসকদের সঙ্গে দুব্যর্বহার করার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে৷ তারা হল  সুরেন দেববর্মা ও রাজীব দেবনাথ৷ জানা যায়, তারা দুজনই পথ দুর্ঘটনায় আহত হয়৷ আহত অবস্থায় চিকিৎসার জন্য তারা জিবি হাসপাতালে আসে৷ কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্যদের সঙ্গে তারা দুব্যর্বহার শুরু করে৷ জানা যায়, দুজনই নেশাগ্রস্ত ছিল৷ জিবি হাসপাতালে পুলিশ কর্মীরাও তাদেরকে শান্ত করতে পারেনি৷ পুলিশের সামনে চিকিৎসকদের সঙ্গে অকথ্য ভাষায় আচরণ শুরু করে৷ তখনই পুলিশ তাদের আটক করে৷ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে৷ জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন৷ এছাড়া ঠগবাজের খপ্পরে পড়েও এক মহিলা সর্বস্ব খুইয়েছেন দুইদিন আগে৷ এইসব ঘটনায় প্রমাণিত হচ্ছে জি বি হাসপাতালের অবস্থা কোন জায়গায় গিয়ে ঠেকেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top