News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু কন্যা ধর্ষণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত
Image

শিশু কন্যা ধর্ষণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ জিরানিয়ার মোহনচন্দ্র পাড়ায় শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্রেড আদালত বৃহস্পতিবার অভিযুক্ত দিলীপ দেববর্মাকে দোষী সাব্যস্ত করেছে৷ জিরানিয়ার মোহনচন্দ্র পাড়ায় ২০০৮ সালের ১৫ জানুয়ারি সন্ধ্যা রাতে রবীন্দ্র দেববর্মার বাড়িতে হানা দিয়ে স্বামী স্ত্রীকে মারধর করে সাত বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী দিলীপ দেববর্মা৷ ঘন্টা খানেক পর রক্তাক্ত অবস্থায় শিশু কন্যাটিকে বাড়ির পাশে এনে ফেলে দিয়ে যায় দিলীপ দেববর্মা৷ এব্যাপারে জিরানিয়া থানায় মামলায় দায়ের করা হয়েছিল৷ অভিযুক্ত দিলীপ দেববর্মা কয়েক বছর পলাতক ছিল৷ কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ আজ মামলাটি পুনরায় আদালতে উঠে৷ বিচারক এস কে মজুমদার অভিযুক্ত দিলীপ দেববর্মাকে দোষী সাব্যস্ত করেছেন৷ আগামী ২৭ ফেব্রুয়ারি শান্তি ঘোষণা করবেন বিচারক৷
অভিযুক্ত দিলীপ দেববর্মাকে শান্তি সম্পর্কে তার মতামত আদালতে জানানোর জন্যই দুদিন সময় দেওয়া হয়েছে৷ তার ১০ বছরের কারাদন্ড হবার সম্ভাবনা রয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top