News Flash

  • Home
  • Uncategorized
  • রেল বাজেটে রাজ্যের প্রাপ্তি শূন্য, পূর্বোত্তরে যোগাযোগে গুরুত্ব প্রভুর
Image

রেল বাজেটে রাজ্যের প্রাপ্তি শূন্য, পূর্বোত্তরে যোগাযোগে গুরুত্ব প্রভুর

NE INDIA৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারী৷৷ আপাতত ২০১৬-১৭ আর্থিক বছরের রেল বাজেটে ত্রিপুরার জন্য কোন কিছু নতুনভাবে ঘোষণা দেননি রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ ভারতীয় রেল ত্রিপুরার রাজধানী আগরতলাকে ব্রড-গেজ নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে, বাজেট ভাষণে কেবলমাত্র সেকথাই জানালেন তিনি৷ আগরতলা-আখাউরা রেল চলাচল বা সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের বিষয়ে সময়সীমা নিয়ে কোন কিছুই বলেননি তিনি৷ এদিকে, পূর্বোত্তরের রাজ্যগুলিতে উন্নততর যোগাযোগ ব্যবস্থা ভারতীয় রেলের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে সে কথা জানান রেলমন্ত্রী৷ বাজেট ভাষণে তিনি বলেন, ভারতীয় রেল আসামে বহু প্রতীক্ষিত লামডিং-শিলচর সেকশনে ব্রড-গেজ লাইন চালু করেছে এবং এইভাবে দেশের বাকি অংশের সঙ্গে বরাক উপত্যকা সংযুক্ত হয়েছে৷ তিনি আরও বলেন, কাটাখাল-ভৈরবী এবং অরুনাচল-জিরিবাম গেজ করিবর্তন প্রকল্প চালু করার মাধ্যমে মিজোরাম এবং মণিপুর রাজ্যও দেশের ব্রড-গেজ মানচিত্রের আওতায় আসার জন্য প্রস্তুত৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top