News Flash

  • Home
  • Uncategorized
  • বিভেদকামী শক্তি আজ ত্রিপুরাকে ভেঙ্গে আলাদা রাজ্য গঠনের স্বপ্ণ দেখছে, সতর্ক থাকতে পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

বিভেদকামী শক্তি আজ ত্রিপুরাকে ভেঙ্গে আলাদা রাজ্য গঠনের স্বপ্ণ দেখছে, সতর্ক থাকতে পরামর্শ মুখ্যমন্ত্রীর

CM Telনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ ফেব্রুয়ারি৷৷ একদিন চাকমাঘাট এর এপার ও ওপারের মানুষের মধ্যে ছিল না ঐক্য, না ছিল শান্তি, উগ্রবাদীদের দৌরাত্ম্যে নাজেহাল ছিল চাকমাঘাটের আপামর জনগণ৷ ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার ফলেই পুনরায় ঐক্য শান্তি ও উন্নয়নের পথ উন্মোক্ত হয়েছে এমনটাই বললেন চাকমাঘাটে অনুষ্ঠিত তেলিয়ামুড়া ব্লক ও মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত এডিসি নির্বাচনের বামফ্রন্টের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
রবিবার বিকাল তিনটায় চাকমাঘাট ব্রিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের বামফ্রন্টের এক জনসভা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্য নেতৃত্বরা৷ সভা অনুষ্ঠিত হওয়ার আগেই তেলিয়ামুড়া বিভিন্ন এডিসি ভিলেজ থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা লালঝান্ডার মিছিল নিয়ে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়৷ মিছিলগুলিতে ছিল শুধুমাত্র একটাই সুর ত্রিপুরার উন্নয়নের ধারাকে বজায় রাখতে চাই বামফ্রন্টের ভোট৷ জাতি উপজাতির মৈত্রীর স্বার্থেই এ ভোট বলে মিছিল এগিয়ে আসে বিভিন্ন পাহাড়ি জনপদের রাস্তা অতিক্রম করে চাকমাঘাট প্রাঙ্গণে৷ মুখ্যমন্ত্রী এলাকার জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়েবলেন, এডিসি গঠনে বামফ্রন্টের কংগ্রেসের কোন ভূমিকা ছিল না৷ সর্বদায় তারা এডিসি গঠনে বিরোধিতা করে গেছে৷ এডিসি গঠনে আজ উপাজিতদের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে যে জায়গায় মানুষ থাকার উপযোগী ছিল না৷ আজ তা শহরের রূপ নীতে চলেছে৷ রাস্তাঘাট, স্বাস্থ্য, পানীয় জল বিদ্যুৎ আজ ঘরে ঘরে পৌঁছে গেছে৷ সমস্ত উপজাতি অঞ্চলে আজ শান্তির পরিবেশ তৈরি হয়েছে৷ কিন্তু বিভেদকামী শক্তি আজ ত্রিপুরাকে ভেঙ্গে আলাদা রাজ্য গঠনের স্বপ্ণ দেখছে৷ জাতি উপজাতির মৈত্রীকে ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে৷ ত্রিপ্রাল্যান্ডের দাবি তুলে এক অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে৷ তাই এই সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে চাই বামফ্রন্ট সরকার৷ এবং চাই এডিসি ভোটে প্রত্যেকটি ভিলেজেই চাই শুধুমাত্র বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিশাল জয়৷ তাই নির্বাচন মুহূর্তে চোখ কান খোলা রেখে কোনো প্ররোচনায় পা না দিয়ে আসন্ন ভোটে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম নেতৃত্ব সুধীর সরকার৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top