News Flash

  • Home
  • Uncategorized
  • চোখের জলে শেষ বিদায় জানানো হল পাম্পোরায় নিহত জওয়ান পবন কুমারকে
Image

চোখের জলে শেষ বিদায় জানানো হল পাম্পোরায় নিহত জওয়ান পবন কুমারকে

PawanKumarজিন্দ (হরিয়ানা), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ পবন কুমারকে চোখের জলে শেষ বিদায় জানানো হল| সোমবার হরিয়ানার জিন্দে বীর জওয়ানের পৈত্রিক গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়|
\াঠ আন্দোলনের জেরে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে হরিয়ানা| সেই তালিকায় রয়েছে জিন্দও| সেখানে এখনও কারফিউ জারি রয়েছে| ফলে, সেনাবাহিনী ও রাজ্য সরকারের বিশেষ অনুরোধে জাঠ আন্দোলনকারীরা রাস্তা ফাঁকা করে দেন যাতে শহিদের মরদেহ তাঁর ভিটেতে পৌঁছতে পারে|
এর আগে, পাঠানকোটে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানানো হয় শহিদ পবন কুমারকে| সেখান থেকে তেরঙায় মোড়া কফিনে বায়ুসেনার বিমানে করে তা হরিয়ানায় আনা হয়| পবনের নিজের গ্রাম বধানায় শহিদকে গান-স্যালুট দেওয়া হয় সেনাবাহিনীর তরফ থেকে| পবনের শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর বাবা রাজবীর সিংহ, যিনি পেশায় চিকিত্সক|
\াঠ আন্দোলনের জেরে জিন্দ ক্ষতিগ্রস্ত হলেও এদিন ভূমিপুত্র পবন কুমারকে শেষবার দেখতে প্রচুর মানুষ জমায়েত করেন| উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পদস্থ কর্তা এবং হরিয়ানা সরকারের মন্ত্রী-আমলারা| এছাড়া উপস্থিত ছিলেন শাসক ও বিরোধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা|

Releated Posts

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top