News Flash

  • Home
  • Uncategorized
  • নরওয়ের ছয়টি গোপন গুহায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম রাখল মার্কিন সামরিক বাহিনী
Image

নরওয়ের ছয়টি গোপন গুহায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম রাখল মার্কিন সামরিক বাহিনী

USAপেন্টাগন, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : নরওয়ের ছয়টি গোপন গুহায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করল মার্কিন সামরিক বাহিনী| রাশিয়ার সীমান্তের কাছে মোতায়েন ন্যাটো বাহিনীকে জোরদার করার লক্ষ্যে এসব মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে| শীতল যুদ্ধের সময় আমেরিকা এসব গুহাকে সামরিক কাজে ব্যবহার করেছে| নিরাপত্তার কারণে এসব গুহার অবস্থান কঠোরভাবে গোপন রাখা হয়েছে| শীতল যুদ্ধ চলাকালে ১৯৮১ সালে প্রথম এসব গুহা ব্যবহার করেছিল আমেরিকা| গোপন এই গুহার মধ্যে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনও সঙ্কট দেখা দিলে তা মোকাবেলা করতে পারবে ন্যাটো| সে সময়ে ইউরোপে ব্যবহারের জন্য প্রস্তুত অস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতের কাছে পাবে ন্যাটো|
নরওয়ের সঙ্গে রাশিয়ার ১২১.৬ মাইল সীমান্ত রয়েছে| নরওয়ের গুহাগুলোতে যে পরিমাণ সামরিক সরঞ্জাম রাখা হয়েছে তা দিয়ে ১৫ হাজার মেরিন সেনাকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমর্থন যোগানো যাবে| এসব সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য নরওয়ের কেন্দ্রস্থলে ছয়টি গুহাকে আমেরিকা ব্যবহার করছে বলে মনে করছেন আন্তজার্তিক পর্যবেক্ষকরা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top