News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান
Image

কাশ্মীরে সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান

srinagarশ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পাঠানকোট বিমানঘঁাটির পর এবার জঙ্গি নিশানায় জম্মু ও কাশ্মীর| সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গিরা অতর্কিতে হামলা চালালে শহিদ হন দুই জওয়ান| আহত হয়েছেন আরও ১০| এক জঙ্গি খতম হয়েছে| আরেক জঙ্গি সরকারি ভবনে আত্মগোপন করে রয়েছে| ভিতরে আটকে ছিলেন প্রায় ১৫০ জন| তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের| শেষ খবর, নিকেশ অভিযান এখনও চলছে|
সংবাদসূত্রে জানা গেছে, এদিন পুলওয়ামা জেলার পাম্পোরে শহরে আচমকা হামলা চালায় জঙ্গিরা| এক প্রত্যক্ষদর্শীর মতে, জঙ্গিরা অন্তত সংখ্যায় তিন থেকে পাঁচজন ছিল| প্রথমে তারা ইডিআই (শিল্পোদ্যোগ বিকাশ প্রতিষ্ঠান) ভবনের কাছে আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর বাসকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে| বাসে থাকা জওয়ানরা পাল্টা গুলি চালায়| ঘটনাস্থলেই এক জঙ্গির মৃতু্য হয়| শহিদ হয়েছেন দুই জওয়ান| আরও অন্তত ১০ জন জওয়ান আহত হন|
এর মধ্যেই বাকি জঙ্গিরা তখন পালিয়ে গিয়ে ইডিআই ভবনের ভিতর ঢুকে যায়| সেখানে তখন প্রায় ১০০ জন ছাত্র পাঠ্যক্রমের প্রশিক্ষণ নিচ্ছিলেন| ছিলেন প্রায় ৫০ জন কর্মীও| খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল নিরাপত্তা বাহিনী| কাছেই সেনাবাহিনীর এলিট ১৫ কোরের সদর| সেখান থেকে বিশাল বাহিনী পৌঁছে যায়| গোটা চত্বরকে ঘিরে ফেলা হয়| অভিযান চালিয়ে সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে| শেষ খবর মেলা পর্যন্ত, জঙ্গি-নিকেশ অভিযান এখনও চলছে|

অস্ত্রসহ কাশ্মীরে গ্রেফতার হল এক হিজবুল মুজাহিদিন জঙ্গি

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : অস্ত্রসহ গ্রেফতার হল এক হিজবুল মুজাহিদিন জঙ্গি| শনিবার সকালে মধ্য কাশ্মীরের বুদগাঁও জেলা থেকে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে| পুলিশ জানিয়েছে, ধৃত এই জঙ্গির নাম ইশফাক আহমেদ ওয়ানি ওরফে মোলভি| হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সদস্য মোলভি কাশ্মীরের চেচিলুরার বাসিন্দা|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য কাশ্মীরের বুদগাঁও জেলার মাগাম এলাকার পিঠ মাখামা গ্রামে হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা ডেরা করেছে বলে খবর পায় পুলিশ| সেই খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পিঠ মাখামা গ্রামে তল্লাশি অভিযান চালায় পুলিশ| দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালায়| সেই তল্লাশি অভিযানেই গ্রেফতার হয় মোলভি| তার কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ| এদিন সকালে তল্লাশি অভিযান বন্ধ রাখলেও ফের অভিযান চালানো হবে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top