News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রডগেজে পণ্যবাহী রেলের সূচনা শনিবার
Image

ব্রডগেজে পণ্যবাহী রেলের সূচনা শনিবার

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ ব্রডগেজে রেল পরিষেবায় আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে আগামী শনিবার৷ রেল মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু শিলচর রেলওয়ে স্টেশন থেকে বদরপুর-জিরানিয়া পণ্যবাহী রেলের সূচনা করবেন ঐদিন৷ পাশাপাশি একইদিনে বদরপুর থেকে মণিপুরের জিরিবাম পর্যন্ত পণ্যবাহী রেল এবং শিলচর থেকে নয়াদিল্লি পর্যন্ত পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের সূচনা করবেন তিনি৷ পূর্বোত্তর রেলের সিপিআরও জানিয়েছেন, আগামী শনিবার দুপুর ২টায় এই তিনটি রেলের সূচনা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ ফলে, ব্রডগেজে রাজ্যে রেল চলাচল শুরু হয়ে যাচ্ছে আগামী শনিবার থেকে৷
ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে পাথর বোঝাই ব্যালাস্ট ট্রেন প্রতিনিয়তই ঢুকছে রাজ্যে৷ রেলপথ ব্রডগেজে সম্প্রসারণে কোন ধরনের ত্রুটিবিচ্যুতি রয়েছে কিনা তা দেখে নিচ্ছেন রেলওয়ে আধিকারিকরা৷ পূর্বোত্তর রেলের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার শ্রী জাগ্গি জানিয়েছেন, বদরপুর থেকে আগরতলা পর্যন্ত রেল লাইনে কোন সমস্যা নেই৷ ফলে, পণ্যবাহী রেল আনুষ্ঠানিকভাবে শুরু করা হচ্ছে৷ তাতে সিআরএস সার্টিফিকেট মিলতে সহায়তা হবে৷ শ্রী জাগ্গি জানিয়েছেন, সেফটি কমিশনার খুব শীঘ্রই উদয়পুর পর্যন্ত রেল লাইনের পরীক্ষণ করবেন৷ তিনি জানান, সেফটি কমিশনারের ছাড়পত্র মিললেই রাজ্য থেকে যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে যাবে৷ আগামী মার্চের মধ্যেই ব্রডগেজে যাত্রীবাহী রেল পরিষেবা রাজ্যে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ ইতিমধ্যে স্টেশনগুলিতে সিগন্যালিং সহ অন্যান্য কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার চেষ্টা চলছে৷ শীঘ্রই সমস্ত কাজ শেষ হবে বলে জানা গেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top