News Flash

  • Home
  • Uncategorized
  • বার এসো’র নির্বাচনে ভোট বয়কটের ডাক
Image

বার এসো’র নির্বাচনে ভোট বয়কটের ডাক

BARনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ ভোটার তালিকা থেকে সংগঠনের প্রকৃত ভোটারদের অবৈধভাবে বাতিল করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা বার এসোসিয়েশনের আসন্ন নির্বাচন বয়কট ও ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের আইনজীবীরা৷ এদিন ত্রিপুরাবার এসোসিয়েশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে বর্ষীয়ান আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস এই সংবাদ জানিয়েছেন৷
আগামী ২৮ শে ফেব্রুয়ারি ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রতিবছরের মতো এবারও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় আইনজীবীদের অন্যতম সংগঠন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট৷ সে মতো ১৫টি কার্যকরী সদস্যদের নামও ঘোষণা করে সংগঠন৷ কিন্তু ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, র াজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ সহ সংগঠনটির ৭২ জন সক্রিয় সদস্যদের নাম ভোটার তালিকায় নেই৷ নাম নবীকরণ না করানোর জন্যই ৭২ জন আইনজীবীর নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে৷ এক্ষেত্রে ত্রিপুরা বার এসোসিয়েশনের নিয়মের ৮ নম্বর ব্যাখ্যা অনুযায়ী নাম বাতিলের আগে ১৫ দিনের সময় দিয়ে নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷ বৃহস্পতিবার ত্রিপুরা বার কাউন্সিলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে পীযূষ কান্তি বিশ্বাস জানান, এবছর শাসক দলীয় আইনজীবীদের সংগঠন চাপে রয়েছে৷ তাদের জয়কে সুনিশ্চিত করতেই বিরোধী সংগঠনের প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে৷ এরই প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট আসন্ন ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন বয়কট এবং ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান রাজ্যের বর্ষীয়ান আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস৷
সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস অভিযোগ করে বলেন, বর্তমান ত্রিপুরা বার কাউন্সিলের কার্যকরী কমিটি একের পর এক অবৈধ কাজ করে চলছে৷ গত এক ব ছরের হিসাব ও ঠিক করে সদস্যদের কাছে প্রকাশ করেনি৷ আইনজীবীদের ওয়েল ফেয়ার ফান্ডের অডিট রিপোর্টও ঠিক করে প্রকাশ করেনি৷ উল্লেখ্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল সেল নির্বাচনে অংশগ্রহণ না করলে এবং ভোট বয়কট করলে ত্রিপুরা বার কাউন্সিলের ক্ষেত্রে এক নজির বিহীন ঘটনা হবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top