News Flash

  • Home
  • Uncategorized
  • অঙ্গনওয়াড়ির খিচুড়িতে ইঁদুর, ধামাচাপার চেষ্টা সিডিপিও’র
Image

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে ইঁদুর, ধামাচাপার চেষ্টা সিডিপিও’র

shockingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার উত্তর গঙ্গানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য রান্না খিচুড়িতে ইঁদুর পাওয়াকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় গাঁওপ্রধান সহ সমাজকল্যাণ দপ্তরের কর্মকর্তারা যাবতীয় চেষ্টা জারি রেখেছেন৷ জানা যায়  গত ১৬ ফেব্রুয়ারি উত্তর গঙ্গানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে ইঁদুর পাওয়া গিয়েছিল৷ ঐ খিচুড়ি খেয়ে স্নেহারাণী চন্দ নামে এক শিশু ছাত্রী অসুস্থ হয়ে  পড়ে৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এখনো শিশুটি চিকিৎসাধীন৷ বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিপাকে পড়ে সংশ্লিষ্ট দপ্তর৷ সে কারণেই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কোমর বেঁধে ময়দানে নামে সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা৷ বৃহস্পতিবার সকাল আটটা থেকে এবিষয় নিয়েই বৈঠক শুরু হয়৷ বৈঠকে পানিসাগরের  সিডিপিও এল দেববর্মা গাঁওসভার উপপ্রধান সমর নাথ এবং গাঁওসভার মেম্বার নৃপেন্দ্রনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ তারা রাঁধুনি বাসন্তিরাণী নাথকে বাঁচানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন৷ এদিকে অসুস্থ হয়ে পড়া শিশু ছাত্রী স্নেহারাণী চন্দের বাবা অভিযোগ করেছেন বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তারাও মরিয়া চেষ্টা শুরু করেছেন৷ এই ঘটনা স্থানীয় জনমনেও রীতিমত উদ্বিগ্ণ৷ কারণ, তাদের সামনেই যে ঘটনা ঘটেছে তাকে মিথ্যা প্রমাণিত করার জন্য খোদ এসডিপিও চেষ্টা শুরু করেছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top