News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পিজি কোর্সে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অনশনে ছাত্রছাত্রীরা
Image

রাজ্যে পিজি কোর্সে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অনশনে ছাত্রছাত্রীরা

PGনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে পি জি কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে আন্দোলনে নামল ছাত্র-ছাত্রীরা৷ বৃহস্পতিবার কলেজের সামনে প্রতিকি অনশনে বসে ছাত্র-ছাত্রীরা৷ আন্দোলন কারীদের অভিযোগ চাহিদামত কি নেওয়ার পরও এমন অতিরিক্ত ১০,৫০০ টাকা চাইছে কর্তৃপক্ষ৷ দিনভর আন্দোলন চললেও এনিয়ে কোন উতর দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ৷
ফের অতিরিক্ত কি আদায়ের অভিযোগ উঠল আগরতলা সরকারী মেডিক্যাল কজেরে বিরুদ্ধে৷ পি জি কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০,৫০০ টাকা নেওয়ার গুরুতর অভিযোগ এনে বৃহস্পতিবার আন্দোলনে সরব হল ছাত্র-ছাত্রীরা৷ সকাল থেকে কজেরে প্রবেশদ্বারে বসে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান ছাত্র-ছাত্রীরা৷ তাদের অভিযোগ প্রতিবছর পরীক্ষা কি বাবদ ১০,৫০০ টাকা করে আগেই নিয়ে নেয় কর্তৃপক্ষ৷ কিন্তু তৃতীয় বছরের এসে ছাত্র-ছাত্রীদের জানানো হয় পরীক্ষায় বসতে হলে আরও ১০,৫০০ টাকা অতিরিক্ত কি দিতে হবে৷
কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে বসে ছাত্র-ছাত্রীরা৷ দিনভর বিক্ষোভ চললেও কর্তৃপক্ষের তরফে কোন আশ্বাস দেওয়া হয়নি৷ এদিকে কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়ে নিয়ে জানতে চাওয়া হলে পুরো বিষয়টি এনিয়ে যান৷ তবে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবার দুমকি দিয়েছে পি জি কোর্সের ছাত্র-ছাত্রীরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top