News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ ইসু্যতে গান লিখে কোপের মুখে কবীর সুমন, ব্লক করে দেওয়া হল ফেসবুক প্রোফাইল
Image

জেএনইউ ইসু্যতে গান লিখে কোপের মুখে কবীর সুমন, ব্লক করে দেওয়া হল ফেসবুক প্রোফাইল

Kabir Sumanকলকাতা, ১৯ ফেব্রয়ারি (হি.স.): জেএনইউ ইসু্যকে ঘিরে এ বার কোপের মুখে পড়লেন শিল্পী কবীর সুমনও| ব্লক করে দেওয়া হল কবীর সুমনের ফেসবুক প্রোফাইল| জেএনইউ-এর ছাত্র আন্দোলনের পক্ষে গান লিখে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন শিল্পী| সেই গানে আফজল গুরুর পক্ষেও সওয়াল রয়েছে| ফেসবুকে এই গান প্রকাশিত হওয়ার পরই হঠাত্ ব্লক হয়ে যায় তাঁর ফেসবুক প্রোফাইলটি|
এই ব্লকেডের খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে| কবীর সুমনের অনুরাগীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন| সুমনের গানে জেএনইউ-এর ছাত্র আন্দোলন আর আফজল গুরুর পক্ষে সওয়াল থাকায় কেন্দ্র তাঁর প্রোফাইল ব্লক করেছে বলে অভিযোগ ওঠে| যদিও ২৪ ঘন্টার মধ্যেই ব্লকেড উঠে গিয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top