News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ডগুলির স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে কি পদক্ষেপ হলফনামা দিয়ে জানানোর নির্দেশ উচ্চ আদালতের
Image

চিটফান্ডগুলির স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে কি পদক্ষেপ হলফনামা দিয়ে জানানোর নির্দেশ উচ্চ আদালতের

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে চিটফান্ডগুলির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে আছে এবং চিটফান্ডগুলির স্থাবর সম্পত্তি আইনীভাবে বাজেয়াপ্ত করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে রাজ্য পুলিশকে ২৩ মার্চের মধ্যে উচ্চ আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত৷
চিটফান্ডের আমানতকারীরা চিটফান্ডগুলির বিরুদ্ধে প্রতারিত হওয়ার বিষয়ে হাইকোর্টে প্রতারিতরা রিট পিটিশন করেছিলেন৷ পরবর্তী সময়ে হাইকোর্ট রিট মামলায় আদেশ দেন চিটফান্ডগুলির বিরুদ্ধে তদন্ত করার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করার জন্য আদালতের নির্দেশে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে৷ গত অক্টোবর মাসে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের আইজি একটি হলফনামা আদাতে জমা দিয়েছিল৷ এই হলফনামায় ৭৭টি চিটফান্ডের বিরুদ্ধে তদন্তের বিষয়ে আদালতকে অবহিত করেছিল৷ বৃহস্পতিবার এই মামলাটি শুনানির জন্য উঠে৷ আদালত বান্ধব হিসেবে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন, পুলিশী তদন্ত সন্তোষজনক নয়৷ এসব চিটফান্ডের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোন উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দেয় আগামী ২৩ শে মার্চের মধ্যে আদালতে হলফনামা দিয়ে রাজ্য পুলিশের আধিকারিককে বলতে হবে এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি কি পর্যায়ে আছে এবং স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ মামলাটি আগামী ৩১ মার্চ পরবর্তী শুনানির জন্য উঠবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top