News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সাথে জোট নিয়ে সিপিএমের দুই লবিতে মতবিরোধ
Image

কংগ্রেসের সাথে জোট নিয়ে সিপিএমের দুই লবিতে মতবিরোধ

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে ধাক্কা খেলেন সূর্যকান্ত মিশ্ররা৷ বেঙ্গল লবি বুধবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের প্রথম দিনে কংগ্রেসের সাথে জোট নিয়ে জোড় সওয়াল করেছে৷ অন্যদিকে, কেরল লবি জোটের বিরোধীতায় সরব হয়েছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, এদিন দিনের শুরুতে পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরেন৷ তৃণমূলের সন্ত্রাসে দলীয় কর্মী সমর্থকদের প্রাণ উষ্ঠাগত সেই তথ্য তুলে ধরে জোটের তাগিদ নিয়ে জোরালো সওয়াল করেন তিনি৷ তাঁর দাবি পার্টির কর্মী, নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত৷ এই পরিস্থিতিতে তৃণমূলকে হারাতে বাম ও বামেদের বাইরে সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াই করা প্রয়োজন৷ কিন্তু, পাল্টা জোটের বিপক্ষে প্রস্তাব পেশ করেন কেরলের এস আর পিল্লাই৷ট
মূলতঃ কেন্দ্রীয় কমিটির বৈঠকেও সিপিএমে জোটের প্রশ্ণে মতানৈক্য দেখা দিয়েছে৷ একদিকে সীতারাম ইয়েচুরি৷ অন্যদিকে প্রকাশ কারাত৷ বেঙ্গল লবির সাথে সহমত পোষণ করছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তবে, এর বিরুদ্ধে গিয়ে জোটের বিরোধীতায় জোড়ালো সওয়াল করছেন কারাত অনুগামীরা৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, বেঙ্গল লবির পাশে দাঁড়িয়েছেন সীতারাম ইয়েচুরি৷ কিন্তু, পলিটব্যুরোর ১৬জন সদস্য জোটের বিরোধীতা করেছেন৷ কারাত অনুগামীদের দাবি, দেশে বর্তমানে কংগ্রেসের যা শ্রেণিগত অবস্থান ও অর্থনৈতিক নীতি তাতে তাদের সঙ্গে প্রাক্ নির্বাচনী সমঝোতা করা সম্ভব নয়৷ এদিকে, বেঙ্গল লবির যুক্তি জোটের বিরোধীতা করে যারা কংগ্রেসের শ্রেণি চরিত্র নিয়ে কথা বলছেন, তাদের মাথায় রাখা দরকার বাংলায় কংগ্রেস প্রায় চল্লিশ বছর ক্ষমতায় নেই৷ ফলে তাদের শ্রেণি চরিত্রেরও পরিবর্তন হয়েছে৷ সেক্ষেত্রে কংগ্রেসের সাথে জোটের ক্ষেত্রে নীতিগত ফারাক হওয়ার কথা নয়৷ সূত্র অনুসারে জানা গিয়েছে বৈঠকে কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যরা কংগ্রেসের সাথে জোটের বিরোধীতা করলেও বঙ্গ ব্রিগেড জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের আশ্বস্থ করতে পারবেন বলে আশাবাদী৷ তাদের বক্তব্য তৃণমূলের সাথে টেক্কা দিতে গেলে পশ্চিমবঙ্গে বর্তমান প্রেক্ষাপটে বামেদের বাইরে ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়েই লড়াইয়ে নামতে হবে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হবে৷ ঐদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করবেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ এখন দেখার বিষয় আগামীকাল সিপিএম সাধারণ সম্পাদক ইয়েচুরি কী ঘোষণা দেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top