News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের হিন্দুত্ববাদী তকমার তীব্র সমালোচনা বিজেপি’র

সিপিএমের হিন্দুত্ববাদী তকমার তীব্র সমালোচনা বিজেপি’র

BJP CPIM LOGOনিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ১৭ ফেব্রুযারি৷৷ অমরপুর উপনির্বাচনে ফলাফলের ভিত্তিতে বিজেপিকে চরম হিন্দুত্ববাদী দল বলে তকমা দিয়েছিল সিপিএম৷ তাঁর পাল্টা হিসেবে বুধবার সাংবাদিক সম্মেলনে বিজেপি সিপিএমকে হিন্দু বিরোধী দল বলে কটাক্ষ করেছে৷ বিজেপি মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক সিপিএমের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের হিন্দু বিরোধী দল বলে তকমা দিয়েছেন৷ এদিকে, জেএনইউ ইস্যুতে সিপিএমের কড়া সমালোচনায় মুখরিত হয়েছেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব৷ এই ইস্যুতে  মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণ দাবি করেছেন তিনি৷ জেএনইউতে দেশ বিরোধী স্লোগান তুলে এবং  আফজল গুরু, ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতা যারা  সরব হয়েছেন তাদের বিরুদ্ধে রাজ্যে সিপিএমের অবস্থান স্পষ্ট করারও দাবি জানান তিনি৷ এদিন তিনি বলেন, বামপন্থীরা মৃত্যুদন্ডের বিরোধী৷ অথচ ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার পত্নী সোচ্চার হয়েছিলেন৷ কিন্তু আফজাল গুরু, ইয়াকুব মেমনদের মতো দেশদ্রোহীদের ফাঁসির বিরোধিতা করে যারা সওয়াল করছেন  তাদের পক্ষে সিপিএম কি মনোভাব তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top