News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোট ঃ মুঙ্গিয়াকামীতে প্রচার সভা করলেন খগেন্দ্র জমাতিয়া
Image

ভিলেজ ভোট ঃ মুঙ্গিয়াকামীতে প্রচার সভা করলেন খগেন্দ্র জমাতিয়া

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ ফেব্রুয়ারি৷৷ উন্নয়নের লক্ষ্যে ভিলেজ কমিটিতে বামফ্রন্টকে দায়িত্ব দেওয়ার আহ্বান রাখেন মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া৷ বুধবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের ব্রহ্মছড়া উত্তর গকুল নগর সিপিএম অঞ্চল কমিটির উদ্যোগে কুঞ্জমুড়া এলাকায় নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়৷ এদিনের সভাতে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার ও মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অশোক দাসগুপ্ত ছাড়া অন্যান্য বামফ্রন্ট নেতৃত্বরা৷
বুধবার বিকাল তিনটায় কুঞ্জমুড়া এলাকায় ৬টি ভিলেজ কমিটির মনোনীত সিপিএম প্রার্থীদের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়৷ ইতিমধ্যে ৬টির এডিসি ভিলেজের ৪৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বামফ্রন্ট৷ এদিন নোনাছড়া কাকড়াছড়া, উত্তর গকুল নগর দক্ষিণ গকুলনগর মানিক দেববর্মা পাড়া সহ তুই কর্মা ভিলেজের মনোনীত প্রার্থীদের বিপুল জয়ের জন্য বক্তারা আহ্বান রাখেন৷ এদিন ব্রহ্মছড়া উত্তর গকুলনগর অঞ্চল কমিটির বিভিন্ন এলাকা থেকে বামফ্রন্ট সমর্থকেরা উৎসবের মেজাজে মিছিলের মধ্যে দিয়ে জনসভা যোগ দেয়৷ জনসভায় বক্তব্য রাখেন মৎস্য ও সমবায়মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া৷ মন্ত্রী জনসভায় ভাষণ রাখতে গিয়ে বলেন, সংগ্রামের মাধ্যমে এডিসি গঠিত হয়েছে৷ তিনি কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ মন্তব্য রাখেন জনসভায়৷ বর্তমান কংগ্রেস দল নিজেদের অস্তিত্ব হারিয়েছে৷ অন্যান্য বাম বিরোধী দলগুলিকে পেছন থেকে মদত দিচ্ছেন৷ তিনি আরো বলেন, বিরোধী দলগুলি ভিলেজের উন্নয়ন সহ্য করতে পারে না৷ তার জন্যই উন্নয়ন দেখলেই তাদের গা জ্বলে৷ গ্রাম পাহাড়ি বিভিন্ন এলাকায় যেখানে রাস্তাঘাট ছিল না৷ বর্তমানে বামফ্রন্ট সরকারের উন্নয়নের ধারায় রাস্তাঘাট হয়েছে৷ পানীয় জল, বিদ্যুৎ ওই সকল এলাকায় পৌঁছে গেছে৷ রাজ্যের বামফ্রন্ট সরকার সে সমস্ত এলাকা জনগণদের বসবাসযোগ্য করে তুলেছে৷ গ্রামের উন্নয়ন অব্যাহত রেখেছে৷ গ্রামের উন্নয়ন তখনই সক্ষম যখন যখন গ্রামে দায়বদ্ধ নির্বাচিত সদস্য সদস্যরা গ্রামে থাকবেন৷ তিনি আগামী ভিলেজ নির্বাচনে গ্রামের কাজ আরও ত্বরান্বিত করতে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান৷
এছাড়া এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার৷ তিনি তার ভাষণে বলেন, কংগ্রেসের ৩২ বছরের শাসনকালে উপজাতি জনবসতি এলাকাগুলিতে পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকারের সুযোগ সুবিধা পৌঁছায়নি৷ তিনি বলেন, রাজন্য শাসিত আমলে রাজ্যের প্রজাদের উন্নয়নের রাজারা কোন ভূমিকা গ্রহণ করেন নি৷ বামফ্রন্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাজ্যের গরিব মানুষদের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বামফ্রন্ট সরকার৷ তিনি আগামী নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের জয় করার আহ্বান রাখেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top