News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়েচুরি-সোনিয়া হাত মেলালে রাজ্যের সাত কংগ্রেস বিধায়ক যাবেন তৃণমূলে
Image

ইয়েচুরি-সোনিয়া হাত মেলালে রাজ্যের সাত কংগ্রেস বিধায়ক যাবেন তৃণমূলে

cong trinamolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ সিপিএমের সাথে জোট হলে রাজ্যে কংগ্রেস ভেঙ্গে টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ চিন্তিত কংগ্রেস বিধায়করা দলত্যাগ করারও সিদ্ধান্ত নিতে চলেছেন৷ সূত্রের খবর কংগ্রেসের সাত বিধায়ক সিপিএমের সাথে জোট হলে দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছেন৷ এনিয়ে ইতিমধ্যে তপসিয়া ভবনে বার্তাও পাঠানো হয়েছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে তৃণমূল নেত্রীর দূত হয়ে আগামী ২৮ কিংবা ২৯ ফেব্রুয়ারী অথবা মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসবেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী৷
সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা সহ কংগ্রেসের সাত বিধায়ক ইতিমধ্যেই দলত্যাগের বিষয়ে চুলচেড়া বিশ্লেষণ করেছেন৷ জানা গিয়েছে, বীরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন, আশিষ কুমার সাহা, দিলীপ সরকার, দিবাচন্দ্র রাঙখল, জীতেন সরকার এবং প্রণজিৎ সিংহ রায় তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন৷ সিপিএমের সাথে যাতে জোট না হয় সেই বিষয়ে হাইকমান্ডকে মৃদু হুমকিও দিয়ে রেখেছেন তাঁরা৷ তবে, গোপাল রায়, রতন লাল নাথ এবং বিশ্ববন্ধু সেন কংগ্রেসেই থাকবেন বলে বীরজিৎ সিনহাদের জানিয়ে দিয়েছেন৷ সূত্রের খবর, বীরজিৎ সিনহাদের তরফে গোপাল রায়, রতন লাল নাথ এবং বিশ্ববন্ধু সেনকে দলত্যাগের বিষয়ে আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, সেই আবেদন অগ্রাহ্য করে দিয়েছেন ঐ তিন নেতা তথা বিধায়করা৷
সূত্র অনুসারে জানা গিয়েছে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ক্ষেত্রে বীরজিৎ সিনহা ও সুদীপ রায় বর্মন কিছু শর্ত রেখেছেন৷ দলত্যাগ করা হলে প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পদে বীরজিৎ সিনহাকে এবং বিরোধী দলনেতার পদে সুদীপ রায় বর্মনকে রাখতে হবে বলে শর্তারোপ করা হয়েছে৷ এনিয়ে অবশ্য তৃণমূলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তবে, শীঘ্রই কালিঘাটে তপসিয়া ভবনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয় নিয়ে সাত বিধায়ক বৈঠক করবেন৷
সূত্রের খবর, সাংবিধানিক রীতি অনুযায়ী ষাট আসন বিশিষ্ট বিধানসভায় বিরোধী দলের সাত বিধায়ক একত্রে যদি দল ত্যাগ করেন তাহলে তাঁদের বিধায়ক পদ বহাল থাকবে৷ ফলে, বীরজিৎ সিংহরা জোটের বিরোধীতায় একসাথে সাত বিধায়ক দলত্যাগের পরিকল্পনা নিয়েছেন৷
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বিশ্লেষণ অনুসারে দলত্যাগী সাত বিধায়কের সাথে তৃণমূল কংগ্রেস কতটা আপোষ করবে তা নিয়েও বিতর্ক রয়েছে৷ সূত্রের খবর, রাজ্যে তৃণমূলের অধিকাংশ নেতৃত্বরা বীরজিৎ সিনহাদের অভ্যর্থনা জানালেও দলের উচ্চস্তরীয় পদ তাঁদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানাতে পারেন৷ সেক্ষেত্রে বীরজিৎ সিনহা প্রদেশ তৃণমূলের সভাপতি পদের যে শর্ত রেখেছেন তা কতটা গ্রহণযোগ্য হবে এনিয়ে প্রশ্ণ রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top