News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবিরোধীদের শাস্তির দাবিতে জেএনইউ-র বাইরে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল
Image

দেশবিরোধীদের শাস্তির দাবিতে জেএনইউ-র বাইরে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল

JNUনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : দেশবিরোধীদের শাস্তির দাবিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এর বাইরে এবার বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল| জেএনইউ ক্যাম্পাসে সংসদ জঙ্গি হানা মামলায় দোষী আফজল গুরুর সমর্থনে অনুষ্ঠান কেন করা হয়েছে, সেই প্রশ্ন তুলে পরিষদ, বজরং কর্মীরা তুমুল বিক্ষোভ দেখায় দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে| গুরুর সমর্থনে অনুষ্ঠানের উদ্যোক্তাদের দেশবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা| কুশপুতুল পোড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের| তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের পাশাপাশি পুলিশ মোতায়েন থাকায় তারা মিছিল করে ভিতরে ঢুকতে চাইলেও সফল হয়নি|
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষক-পড়ুয়াদের প্রতিবাদ অব্যাহত রয়েছে| ক্লাস বয়কটও চলছে| তাতে পড়ুয়াদের পাশাপাশি যোগ দিয়েছেন শিক্ষকরাও| তাঁরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদের ওপর ক্লাস নেবেন বলে কটাক্ষের সুরে জানিয়েছেন শিক্ষকরা| রাষ্ট্রবিরোধিতার অভিযোগে গ্রেফতার ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমারের মুক্তি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার চেয়ে সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের হরতালের পথে নেমেছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top