News Flash

  • Home
  • Uncategorized
  • ছাড়পত্র দিল পরিবেশ মন্ত্রক, সাব্রুমে রেল নিয়ে জটিলতা মিটল
Image

ছাড়পত্র দিল পরিবেশ মন্ত্রক, সাব্রুমে রেল নিয়ে জটিলতা মিটল

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণে জমি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার সমাধান হয়েছে৷ তৃষ্ণা অভয়ারণ্যের বনভূমি রেলের কাজে ব্যবহারের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বনমন্ত্রক৷ সুপ্রিমকোর্ট ইতিমধ্যেই অনুমোদন দিয়েছিল৷ কিন্তু কেন্দ্রীয় বনমন্ত্রকের তরফে অনুমোদন না মেলায় রেল মন্ত্রক প্রতিশ্রুতি অনুযায়ী সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না বলে জানিয়েছিল৷ সোমবার মুখ্যসচিব যশপাল সিং জানান, তৃষ্ণা অভয়ারণ্যে ৯৬ হেক্টর জমি রেলকে দেওয়া হয়েছে৷ বনভূমি সমেত মোট ১৫২৫ হেক্টর জমি রেলের কাজে হস্তান্তর করা হয়েছে৷ তাতে তৃষ্ণা অভয়ারণ্যে ২২৪১টি গাছ কাটা পড়বে৷ সে অনুমতি ইতিমধ্যে কেন্দ্রীয় বনমন্ত্রক দিয়েছে৷ ফলে, ৬২ লক্ষ ৫৯ হাজার ৫৯০ টাকা গাছ কাটার অর্থ রেলমন্ত্রক রাজ্যের বনদপ্তরের হাতে তুলে দেবে বলে মুখ্যসচিব জানিয়েছেন৷
এদিন তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি বনদপ্তর, পরিবহন দপ্তর, রাজস্ব দপ্তর এবং পূর্বোত্তর রেলের আধিকারিকদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে কেন্দ্রীয় বনমন্ত্রকের অনুমোদনের বিষয়ে রেলওয়ে আধিকারিকদের জানানো হয়েছে৷ এরই পাশাপাশি তাদেরকে জমি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে৷ মুখ্যসচিব এদিন জানান, গত ৮ ফেব্রুয়ারি থেকে গাছ কাটার কাজও শুরু হয়ে গেছে৷ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক পূর্বোত্তর রেলের আধিকারিকরা গোমতী জেলাশাসক এবং বন দপ্তরের সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷ ঐ বৈঠকে মুখ্যসচিব রেলওয়ে আধিকারিকদের আগরতলা-সাব্রুম রেললাইন সম্প্রসারণের কাজ ঘোষণা মোতাবেক মার্চ ২০১৮ সালের মধ্যে শেষ করতে হবে বলে অনুরোধ জানিয়েছেন৷
উল্লেখ্য, বনভূমি ব্যবহার করার ক্ষেত্রে কেন্দ্রীয় বনমন্ত্রকের ছাড়পত্র আবশ্যক৷ দীর্ঘদিন ধরেই তৃষ্ণা অভয়ারণ্যের বনভূমি বিশেষ করে গাছ কাটার বিষয়টিকে নিয়ে রেললাইন সম্প্রসারণের কাজ অনিশ্চিয়তার মুখে পড়ে যায়৷ ফলে, রেলওয়ে আধিকারিকরা সময়মতো কাজ শেষ করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ ইতিমধ্যে এই বিষয়ে সুপ্রিমকোর্টের অনুমতি মিলে যায়৷ ফলে, কেন্দ্রীয় বনমন্ত্রকের ছাড়পত্রের অপেক্ষায় ছিল রাজ্য সরকার এবং রেলমন্ত্রক৷ ফলে, এখন বনমন্ত্রকের ছাড়পত্র মিলে যাওয়ায় যথা সময়ে আগরতলা-সাব্রুম রেললাইন সম্প্রসারণের কাজ শেষ হবে বলে এদিন মুখ্যসচিব আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top