News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর সিরিয়ায় বোমা হামলায় মৃত ৫০ নাগরিক, নিন্দা রাষ্ট্রপুঞ্জের
Image

উত্তর সিরিয়ায় বোমা হামলায় মৃত ৫০ নাগরিক, নিন্দা রাষ্ট্রপুঞ্জের

UNবেইরুট, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশে পঁাচটি চিকিত্সালয় ও দুটি স্কুলে বোমা হামলায় মৃতু্য হল কমপক্ষে ৫০ জন নাগরিকের| ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অনেকে| রাষ্ট্রপুঞ্জের তরফে এ খবর জানানো হয়েছে| তবে হামলার পিছনে কাদের হাত রয়েছে তা জানায়নি রাষ্ট্রপুঞ্জ| প্রাথমিকভাবে অনুমান, সিরিয়া সরকারের সমর্থণে আলেপ্পো এলাকায় বিমান হানা চালাচ্ছে রাশিয়া| এতে সিরিয়ার প্রেসিডেন্ট বশর-আল-আসাদের বাহিনী থাকতে পারে বলে মনে করা হচ্ছে|
মহিলা ও শিশু চিকিত্সালয়ে হামলার ঘটনা আন্তর্জাতিক আইন বিরোধী বলে জানিয়ে কড়া নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ| ঘটনায় মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি রাশিয়ার দিকেই সন্দেহের আঙুল তুলেছেন| হামলার নিন্দা করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁা মার্ক আইরৌল্ট|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top