News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের মরশুমে সাম্প্রদায়িক বিষ ছড়াতে মত্ত হয় বিজেপি-আরএসএস : রাহুল
Image

ভোটের মরশুমে সাম্প্রদায়িক বিষ ছড়াতে মত্ত হয় বিজেপি-আরএসএস : রাহুল

RGগুয়াহাটি, ১৫ ফেব্রুয়ারি, (হি.স.) : ভোট এলেই সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে পরিবেশ উত্তপ্ত করে, সংঘাত বাঁধাতে মাতাল হয়ে ওঠে বিজেপি ও আরএসএস| সাম্প্রতিককালে বিহার বিধানসভা নির্বাচনেও এ-ধরনের দাঙ্গা বাঁধাতে চেয়েছিল তাঁরা| অসমেও নির্বাচন আসন্ন| এখানেও তাঁরা সাম্প্রদাষ়িক বিষবাষ্প ছড়াতে নানা কৈশল রচনা করছে| অতএব এদের থেকে শতযোজন দূরে থেকে তাঁদের প্ররোচনার ফাঁদে পা না-ফেলতে জনসাধারণকে পরামর্শ দিয়েছেন কংগ্রেসের সেকেঅ-ইন চিফ তথা দলের উপ-সভাপতি রাহুল গান্ধী| আজ দু-দিনের সফরসূচি নিয়ে অসমে পদার্পণ করে প্রথমে লখিমপুর জেলার বিহুপুরিয়া এবং পরে ষোরহাটের মুখ্যমঅ্ী তরুণ গগৈয়ের নির্বাচন ক্ষেত্র তিতাবরে আয়োজিত জনসমাবেশে এভাবেই তাঁর স্বভাবসুলভ ভাষা ও ভঙ্গিতে বক্তব্য শুরু করেন রাহুল| দুদিনের সফরসূচি নিয়ে অসমে এসেছেন সোনিয়া-তনয়| আজ সন্ধ্যায় শিবসাগর জেলার বিভিন্ন চা জনগোষ্ঠীর নেতৃবর্গের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন তিনি| তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমঅ্ী ও প্রদেশ সভাপতি অঞ্জন দত্ত| আগামীকাল শিবসাগরের রংঘর থেকে দরবার ময়দান পর্যঅ্ এক পদযাত্রায়ও অংশ নেবেন|
বিহপুরিয়ায় কংগ্ৰেসের মহিলা সদস্যদের এক সভা বিজেপি-র ক্ষুরধার সমালোচনা করে তাদের সাম্প্রদায়িক দল বলে আখ্যা দেন তিনি| বলেন, বিহার বিধানসভার নিৰ্বাচনেও হিনদু-মুসলমানের মধ্যে বিভেদের সৃষ্টি করে, জাতপাতের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় আসার মরিয়া চেষ্টা করেছিল বিজেপি| কিঅ্ ওখানকার মহাজোটের পক্ষে জনতা বিপুল সাড়া দেন এবং বিজেপি-র হাত থেকে বিহারকে মুক্ত করেন| রাহুলের অভিযোগ, বিহারের পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্ৰদেশ এবং অন্যান্য রাজ্যের মতো অসমেও সাম্প্ৰদায়িক অশািঅ্ ছড়ানোর চেষ্টা চালালেও এখানকার মুখ্যমঅ়্ী তরুণ গগৈ রাজ্যে শািঅ্ স্থাপনের এক দৃষ্টাঅ্মূলক প্রচেষ্টা করছেন| একই বক্তব্য পেশ করেন তিতাবরেও| দুজায়গাতেই কংগ্রেসের যুবরাজ প্রধানমঅ্ী নরেনদ্র মোদির ওপর হামলা করে বলেন, বিগত লোকসভা নিৰ্বাচনের আগে অসমের জনগণকে যে প্ৰতিশ্ৰুতিগুলি তিনি দিয়েছিলেন সেগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছেন মোদি| এর আগে যোরহাটে আজ সকালের দিকে উপস্থিত হলে দলের প্রদেশ নেতা এবং কতিপয় মঅ্ীবর্গ সেখান থেকে তাঁকে নিয়ে যান শোণিতপুর জেলার গহপুরে| সেখানে তিনি এক দলীয় সভায় অংশগ্ৰহণ করে বক্তব্য পেশ করেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top