News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেয়সীকে বিয়ে করতে না পারায় আত্মঘাতী প্রেমিক
Image

প্রেয়সীকে বিয়ে করতে না পারায় আত্মঘাতী প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ নিজের ভালোবাসার প্রেমিকাকে বিয়ে করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক৷ ফাঁসিতে আত্মহত্যা করল প্রেমিক দিলীপ দাস৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে কল্যাণপুর থানা ac717418-814d-46fd-b3af-c63aa1a61a80এলাকার করুণটিলা গ্রামে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷
নিজের ভালোবাসার প্রেমিকাকে বিয়ে করতে না পেরে আত্মঘাতী প্রেমিক৷ মৃতের নাম দিলীপ দাস৷ বয়স আনুমানিক ২৪ বছর৷ রবিবার সকালে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে৷ ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানা এলাকার করুণটিলা গ্রামের বাসিন্দা দিলীপ দাসের সাথে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে রামচন্দ্রঘাট এলাকার জনৈক যুবতীর৷ তাদের মধ্যে  সম্পর্ক ইদানিংকালে খুবই গভীর হয়ে উঠে৷ শনিবার দিলীপ জানতে পারে ঐ যুবতীর  বিয়ে হতে যাচ্ছে তার কিছুদিনের মধ্যেই৷ বিয়ের জন্য সব কিছু চূড়ান্ত৷ রাতে suicide_prevention_final_141143071927ফোনে কথা বলার সময়ও সে জানতে পারে তার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে৷ এরপর থেকেই বাড়ি থেকে সে নিখোঁজ হয়ে যায়৷ আজ সকালে বাড়ির  পাসে একটি নির্জন এলাকায় দিলীপ দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার  হয়৷ এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে কল্যাণপুর থানায় খবর দেয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ বাড়ির লোকজনরা জানায় প্রেমে আঘাত পেয়েই সে আত্মহত্যা করেছে৷ এদিকে,  পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়েছে৷ দিলীপের মর্মান্তিক মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top