বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল নয় মাদক বিক্রেতা| একইসঙ্গে উদ্ধার করা হল প্রায় ১৫ লক্ষ টাকার হেরোইন| রবিবার বেঙ্গালুরু শহরের মহীশূর রোড অবস্থিত একটি স্কুলের কাছ থেকে গ্রেফতার করা হয় ওই নয় মাদক বিক্রেতাকে| অভিযোগ, ধৃতরা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ওই হেরোইন বিক্রি করার পরিকল্পনা করেছিল|
বেঙ্গালুরুর একটি বিখ্যাত বাণিজ্য স্কুলের কাছে মাদক বিক্রেতারা ঘাঁটি গেড়েছে এবং তারা ওই স্কুলের মধ্যেই মাদক বিক্রি করতে চায়| গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরু পুলিশ মাদক কারবারিদের ধরতে তাই ফাঁদ পাতে| ওই মাদক বিক্রেতাদের কাছে ক্রেতা সেজে হাজির হয় পুলিশ| তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের| ধৃত নয় মাদক বিক্রেতা হল, শিবাচেন্না(৪১), মানু(২৪), রঞ্জিত কুমার(২৪), হরিশ(২৬), বাসবরাজ(৩০), গুরু(২০), চেতন(২৪), লোকেশ(৩০) এবং কুমার(২৯)| ধৃতদের কাছ থেকে একটি চার চাকা গাড়ি, মোটরবাইক এবং দশটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ|
পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল নয় মাদক বিক্রেতা, উদ্ধার লক্ষাধিক টাকার মাদক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















