নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ পূর্ব ডুকলীতে জোড়া খুনের ঘটনায় জড়িতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ আরো বেশ কিছু তথ্য পেয়েছে৷ রূপম দাসের স্বীকারোক্তি মূলে পুলিশ তার বাড়ির শৌচাগার
থেকে খুনে ব্যবহৃত ছুরি এবং নিহতদের বাড়ির পাশের পুকুর থেকে কয়েন ভর্তি কলসি উদ্ধার করেছে৷
পূর্ব ডুকলীতে জোড়াখুনের ক্লু খঁুজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ পুলিশ রিমান্ডে পূর্ব থানায় এনে ধৃত দুজনকেই জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ ঘটনায় জড়িত রূপম দাস খুনের দায় স্বীকার করেছে৷ কিভাবে খুন সংগঠিত করেছে এবং কেন খুন সংগঠিত করা হয়েছে সে সম্পর্কেও তথ্য দিয়েছে৷
গৌরী চক্রবর্তী ও তার চেলে দেবব্রত চক্রবর্তীকে খুন করে টাকা পয়সা লুট করাই তাদের উদ্দেশ্য ছিল বলে সে জানায়৷ এমনকি খুনে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ৷ রূপম দাস পুলিশকে জানায়, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সে ছুরিটি তার বাড়ির কাঁচা শৌচাগারে ফেলে দিয়েছে৷ নিহতদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া কয়েন ভর্তি কলসিটি তাদের বাড়ির পাশের পুকুরেই তারা পুঁতে রেখেছে৷ সে অনুযায়ী তল্লাশি চালিয়ে আজ ছুরি ও কয়েন ভর্তি কলসিটি উদ্ধার করা হয়েছে৷ পূর্ব ডুকলিতে জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাঞ্চল্য বিরাজ করছে৷ খুনীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকবাসী দাবি জানিয়েছেন৷
জোড়া খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার মিলল কয়েন ভর্তি কলস, চাঞ্চল্য
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















