জেরুজালেম, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ইসরাইলি হামলায় মৃতু্য হল পাঁচ ফিলিস্তিনির| মৃতদের মধ্যে তিন কিশোর রয়েছে| পশ্চিম তীর ও জেরুজালেমে পৃথক ঘটনাটি ঘটেছে| ইসরাইল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পশ্চিম জেনিনের আরাকায় ১৫ বছর বয়সী দুই কিশোর নিরাপত্তা বাহিনীর উপর হামলার চেষ্টা করে| সেই সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই কিশোরের মৃতু্য হয়| বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরদের একজনের হাতে অস্ত্র ছিল| নিহত দুই কিশোরের নাম, নিহাদ রায়েদ ওয়াকেদ ও ফুয়াদ মারওয়ান ওয়াকেদ|
অপর এক ঘটনায় বেথলেহেমের উত্তরে মাজমুরিয়া তল্লাশি চৌকিতে ১৭ বছর বয়সী এক তরুণ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে| পাল্টা গুলিতে ওই তরুণের মৃতু্য হয়| উত্তর পূর্ব বেথলেহেমের বাসিন্দা ওই তরুণের নাম নাঈম আহম্মেদ সাফি| অন্যদিকে, জেরুজালেমের পুরানো এক শহরে ইসরাইলি পুলিশের গুলিতে দুই ফিলিস্তিনির মৃতু্য হয়েছে| এছাড়া অপর এক ঘটনায় পশ্চীম তীরের হেবরনে পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টায় এক তরুণীকে গুলির ঘটনা ঘটেছে| গুরুতর আহত অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিত্সাধীন|
ইসরাইলি হামলায় মৃতু্য পাঁচ ফিলিস্তিনি আক্রমণকারীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















