News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল নয় মাদক বিক্রেতা, উদ্ধার লক্ষাধিক টাকার মাদক
Image

পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল নয় মাদক বিক্রেতা, উদ্ধার লক্ষাধিক টাকার মাদক

lock upবেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল নয় মাদক বিক্রেতা| একইসঙ্গে উদ্ধার করা হল প্রায় ১৫ লক্ষ টাকার হেরোইন| রবিবার বেঙ্গালুরু শহরের মহীশূর রোড অবস্থিত একটি স্কুলের কাছ থেকে গ্রেফতার করা হয় ওই নয় মাদক বিক্রেতাকে| অভিযোগ, ধৃতরা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ওই হেরোইন বিক্রি করার পরিকল্পনা করেছিল|
বেঙ্গালুরুর একটি বিখ্যাত বাণিজ্য স্কুলের কাছে মাদক বিক্রেতারা ঘাঁটি গেড়েছে এবং তারা ওই স্কুলের মধ্যেই মাদক বিক্রি করতে চায়| গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরু পুলিশ মাদক কারবারিদের ধরতে তাই ফাঁদ পাতে| ওই মাদক বিক্রেতাদের কাছে ক্রেতা সেজে হাজির হয় পুলিশ| তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের| ধৃত নয় মাদক বিক্রেতা হল, শিবাচেন্না(৪১), মানু(২৪), রঞ্জিত কুমার(২৪), হরিশ(২৬), বাসবরাজ(৩০), গুরু(২০), চেতন(২৪), লোকেশ(৩০) এবং কুমার(২৯)| ধৃতদের কাছ থেকে একটি চার চাকা গাড়ি, মোটরবাইক এবং দশটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ|

Releated Posts

‘আত্মনির্ভর ভারত’ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জোর মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): দেশের অগ্রগতির জন্য ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 15, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top