News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার মিলল কয়েন ভর্তি কলস, চাঞ্চল্য
Image

জোড়া খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার মিলল কয়েন ভর্তি কলস, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ পূর্ব ডুকলীতে  জোড়া খুনের ঘটনায় জড়িতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ আরো বেশ কিছু তথ্য পেয়েছে৷ রূপম দাসের স্বীকারোক্তি মূলে পুলিশ তার বাড়ির শৌচাগার murderথেকে খুনে ব্যবহৃত ছুরি এবং নিহতদের বাড়ির পাশের পুকুর থেকে কয়েন ভর্তি কলসি উদ্ধার করেছে৷
পূর্ব ডুকলীতে জোড়াখুনের  ক্লু খঁুজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ পুলিশ রিমান্ডে পূর্ব থানায় এনে ধৃত দুজনকেই জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ ঘটনায় জড়িত রূপম দাস খুনের দায় স্বীকার করেছে৷ কিভাবে খুন সংগঠিত করেছে এবং কেন খুন সংগঠিত করা হয়েছে সে সম্পর্কেও তথ্য দিয়েছে৷
গৌরী চক্রবর্তী ও তার চেলে দেবব্রত চক্রবর্তীকে খুন  করে টাকা পয়সা লুট করাই তাদের উদ্দেশ্য ছিল  বলে সে জানায়৷ এমনকি খুনে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ৷ রূপম দাস পুলিশকে জানায়, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সে ছুরিটি তার বাড়ির কাঁচা শৌচাগারে ফেলে দিয়েছে৷  নিহতদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া কয়েন ভর্তি কলসিটি তাদের বাড়ির পাশের পুকুরেই তারা পুঁতে রেখেছে৷ সে অনুযায়ী  তল্লাশি চালিয়ে আজ ছুরি ও কয়েন ভর্তি কলসিটি উদ্ধার করা হয়েছে৷ পূর্ব ডুকলিতে জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাঞ্চল্য বিরাজ করছে৷ খুনীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top