News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সাথে সখ্যতার বিরোধীতা করলেন মানিক সরকার, জোটের পক্ষেই পশ্চিমবঙ্গের সিপিএম
Image

কংগ্রেসের সাথে সখ্যতার বিরোধীতা করলেন মানিক সরকার, জোটের পক্ষেই পশ্চিমবঙ্গের সিপিএম

MANIK CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ কংগ্রেসের সাথে জোটের বদলে সংগঠন মজবুত করার জন্য আলিমুদ্দিনকে পরামর্শ দিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ পশ্চিমবঙ্গে তৃণমূল স্তরের কর্মীদের সাথে দলের শীর্ষ নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷ ফলে, তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোটের প্রয়োজনীয়তা পড়বে না বলে বঙ্গের সিপিএম নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি৷ তবে, আজ সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকে অধিকাংশ সদস্যই কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন৷ বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র বলেন, কংগ্রেস বার্তা দিয়েছে৷ এই সুযোগ হাতছাড়া করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না৷ ফলে, কংগ্রেসের সাথে জোটের বিরুদ্ধে মানিক সরকারের প্রস্তাব কার্যত বাতিল হয়ে যায়৷
সূত্রের খবর, শুক্রবার পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটির আহ্বানে বৈঠকে যোগ দেন মানিকবাবু৷ ঐ বৈঠকে বঙ্গ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ মূলত, কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে ত্রিপুরার মতামত জানতেই বৈঠকে মানিক সরকারকে আহ্বান জানানো হয়৷ তাতে কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে বিরোধিতায় সরব হন মানিকবাবু৷ সূত্র অনুসারে জানা গেছে, এদিন তিনি ১৪ পাতার প্রস্তাব পেশ করেন৷ তাতে পশ্চিমবঙ্গে দলীয় নেতৃত্বদের উদাসীনতা নিয়ে সওয়াল করেছেন মানিকবাবু৷ তাঁর বক্তব্য, বঙ্গে সিপিএমের নেতৃত্বদের উদাসীনতা এবং একাংশ নেতার ভোগ বিলাসিতায় মেতে ওঠায় সংগঠন দুর্বল হয়ে ওঠেছে৷ তৃণমূল স্তরের কর্মীদের সাথে দলের শীর্ষ নেতৃত্বের যে দূরত্ব তৈরি হয়েছে তা এখন কংগ্রেসের সাথে জোট গঠনের তাগিদ সৃষ্টি করেছে৷ মানিকবাবুর দাবি, রাজ্যের সমস্যাগুলি আলিমুদ্দিনের নেতৃত্বরা সঠিকভাবে তুলে ধরতে পারেননি৷ চিটফান্ড ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে চেপে ধরতে পারেনি দল৷ এমনকি তৃণমূলের কলঙ্কিত নেতাদের বিরুদ্ধেও বিশেষ কোন প্রচারাভিযান দেখা যায়নি৷
সূত্র অনুসারে আরো জানা গেছে, এদিন তিনি আলিমুদ্দিনের নেতৃত্বদের তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতে পরামর্শ দেন৷ পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের কলঙ্কিত নেতাদের বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান শুরু করার জন্য বলেন৷ শুধু তাই নয়, বিভাজনের রাজনীতি কাজে লাগানোর জন্য আলিমুদ্দিনের উদ্দেশ্যে বার্তা দেন মানিকবাবু৷
তাঁর দাবি, সারা দেশেই কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে৷ ফলে, তাদের সাথে জোট গঠনে বিশেষ কোন লাভ হবে না সিপিএমের৷ বরং তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতে পারলেই কংগ্রেসের হাত ধরার প্রয়োজনীয়তা পড়বে না৷ এদিন, মানিকবাবু আলিমুদ্দিনকে ত্রিপুরা মডেলের চিত্র তুলে ধরেন৷ রাজ্যে একটানা বামফ্রন্টের শাসন কিভাবে সম্ভব হয়েছে সেই সমীকরণ আলিমুদ্দিনকে নিতে পরামর্শ দেন তিনি৷
দলের এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আলিমুদ্দিন মানিক সরকারের প্রস্তাবে অনীহা প্রকাশ করেছে৷ আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সাথে জোট নিয়ে খসড়া রিপোর্ট জমা দেবেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্বরা৷ সেখানে জোট নিয়ে জোর সওয়ালও করবেন তাঁরা৷ কারণ, গতকাল পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে বামেরা ঐকমত্য হয়েছেন৷ প্রস্তাব এলে কংগ্রেসের সাথেআলোচনায় রাজি হয়েছেন বামেরা৷ এদিকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের সাথে ক্রমাগত যোগযোগ রেখে চলেছেন৷ সূত্রের খবর, রাজ্য কমিটির বৈঠকের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক যাতে কেন্দ্রীয় কমিটিও জোটে সায় দেয় সেজন্য জোর চেষ্টা করছেন প্রদীপবাবু৷ এদিকে, প্রদেশ কংগ্রেসের নেতা আবু হাসেম খান চৌধুরী জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারী দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বঙ্গের নেতাদের দিল্লিতে তলব করেছেন৷ জোটের বিষয়ে চুড়ান্ত ফয়সালা ঐদিনই হয়ে যেতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top