News Flash

  • Home
  • Uncategorized
  • অকাল বর্ষণে কমলপুরে শীতকালীন সব্জির ক্ষতি, কৃষকদের মাথায় হাত
Image

অকাল বর্ষণে কমলপুরে শীতকালীন সব্জির ক্ষতি, কৃষকদের মাথায় হাত

paddy fieldনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ অকাল বর্ষণে কমলপুরে শীতকালীন সবজি ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি করেছে৷ ফলে কৃষকের মাথায় হাত৷ ইতিমধ্যে ময়দানে নেমেছে দপ্তর৷
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা চার ঘন্টা ভারি বর্ষণের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে শীতকালীন সবজি ফসলের৷ এলাকার চাষীরা জানান, রাত দুটে থেকে ভোর ৬টা পর্যন্ত টানা বৃষ্টিরর ফলে কমলপুর শহর এলাকা সহ মরাছড়া, কুষাইনালা, মেঙ্গিরমিয়া গ্রামে শীতকালীন সবজি ফলস ক্ষেতে জল জমে যায়৷ স্বাভাবিক কারণে আলু, বেগুন, মরিচ, উচ্ছে, মিষ্টি কুমড়ো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ কৃষি আধিকারীক রাজীব দেব জানান, ফেব্রুয়ারী মাসে এটাই বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড করা গেছে৷ বৃষ্টিপাতের পরিমান ৮৫৫ মিলিমিটার৷ এর ফলে মুশুরী ডাল খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ কৃষি দপ্তরের মতে এই বৃষ্টি কেবল মাত্র কমলপুর শহর সহ তৎসংলগ্ণ এলাকায় হয়েছে৷ অন্য কোথাও হয়নি৷ তবে দপ্তরের কাছে সঠিক তথ্য আসতে দু’দিন সময় লাগবে বলে তিনি জানান৷ এদিকে, ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, সবজি চাষের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়৷ বৃহস্পতিবারের অকাল বর্ষণ তাঁদের সর্বস্বান্ত করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top