News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ ক্যাম্পাসে ভারত-বিরোধী স্লোগান, ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

জেএনইউ ক্যাম্পাসে ভারত-বিরোধী স্লোগান, ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

rajnath singনয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ধরনের কাজকর্ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না| অন্যদিকে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, বিতর্কের সমাধান হবে খুব শীঘ্রই| ভারত মাতার অপমান বরদাস্ত করা হবে না|
গত মঙ্গলবার জেএনইউ পড়ুয়াদের একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে| অভিযোগ, সংসদ ভবনে হামলার দায়ে অভিযুক্ত আফজল গুরুর ফাঁসির বার্ষিকী উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল| সেখানে ভারত-বিরোধী স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ| বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই অনুষ্ঠানের বিরুদ্ধে আগেই আর্জি জানিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)| এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষও অনুষ্ঠানের অনুমতি বাতিল করে| তা সত্ত্বেও ওই অনুষ্ঠান হয়| বৃহস্পতিবার বিজেপি সাংসদ মহেশ গিরির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ দেশদ্রোহীতার মামলা রুজু করেছে|
শুক্রবার টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, `যদি কেউ ভারত-বিরোধী স্লোগান দেয়, দেশের ঐক্য ও সংহতি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করে, তাদের ছেড়ে দেওয়া হবে না| তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভারত-বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে| এদিকে, এই ঘটনায় জেএনইউএসইউ সভাপতি কে কুমারকে গ্রেফতার করেছে পুলিশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top