News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ার গৌরাঙ্গ বাজারে অন্তঃসত্ত্বা কিশোরীর অ্যাসিড পানে আত্মহত্যা
Image

বিলোনিয়ার গৌরাঙ্গ বাজারে অন্তঃসত্ত্বা কিশোরীর অ্যাসিড পানে আত্মহত্যা

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে আবারও অন্তঃসত্ত্বা হয়ে আত্মঘাতী হতে হল দশম শ্রেণীতে পড়ুয়া ১৭ বছরের কিশোরী নাবালিকা৷ ঘটনা বিলোনিয়া মহকুমার পিআর বাড়ি থানাধীন পিআরবাড়ি হাইসুকল সংলগ্ণ গৌরাঙ্গ বাজারের বোয়াল মুড়ায়৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্তের নাম প্রকাশ্যে না আসায় জনমনে কৌতূহল রয়েছে৷ নাবালিকার পরিবারের ভাই ও মা গর্ভবতী থাকার কথায় স্বীকার করেছেন কিন্তু এর জন্য কে দায়ী তা জানানো হয়নি৷ মৃতার মা জানিয়েছেন দুদিন আগে তিনি জানতে পাারেন মেয়ে গর্ভবতী৷ তখন ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার ও জানান গর্ভবতী কিন্তু এই সময় কিছু করা যাবে না৷ অনেক সময় হয়ে গেছে৷ তখন লোকলজ্জার ভয়ে এই নাবালিকা অ্যাসিড খেয়ে গত রাতে আত্মহত্যা করে বলে জানায়৷ মৃতার পাশে একটি অ্যাসিড রাখা বোতলও পাওয়া যায়৷ ডেকে আনা হয় ফরেনসিক দলকে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে জানিয়েছেন পিআরবাড়ি থানার ওসি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top