News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষা ঃ রাজ্য মিশনের কার্যকরী কমিটির সভা
Image

সর্বশিক্ষা ঃ রাজ্য মিশনের কার্যকরী কমিটির সভা

SSAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ মুখ্য সচিব যশপাল সিং এর সভাপতিত্বে গতকাল মহাকরণের ২নং কনফারেন্স হলে সর্বশিক্ষা রাজ্য মিশনের কার্যকরী কমিটির এক পর্যালোচনা সবা অনুষ্ঠিত হয়৷ এই সভায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ড কে রাজেশ্বর রাও সহ অন্যান্য সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা সভায় বর্তমানে রাজ্যের বুনিয়াদী শিক্ষার অবস্থান ও সমস্যা, ২০১৫-১৬ অর্থবছরের সর্বশিক্ষা প্রকল্পের লক্ষ্যমাত্রা ও অগ্রগতি, সম্প্রতি গৃহীত শিক্ষা ব্যবস্থায় উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করেন সর্বশিক্ষা অভিযানের রাজ্যে প্রকল্প অধিকর্তা ইউ কে চাকমা৷ কার্যকরী কমিটির এই পর্যালোচনা সভায় সর্বশিক্ষা প্রকল্পের ২০১৬-১৭ সালের জন্য প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় এবং প্রস্তাবিত বাজেট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top