News Flash

Image

ভিলেন শিক্ষক

TEACHER BEAT STUDENTপশ্চিমবঙ্গ হইতে প্রকাশিত একটি দৈনিকের প্রকাশিত সংবাদ যেকোনও হৃদয়বান মানুষকে আঘাত করিবে সন্দেহ নাই৷ প্রকাশিত সংবাদে বলা হইয়াছে ঃ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বড়ঞা থানার ডাকবাংলা গ্রামের একটি আবাসিক সুকলের অষ্টম শ্রেণীর এক কিশোর শামিম মল্লিককে (১৪) এক শিক্ষক পিটাইয়া হত্যা করিয়াছেন৷ শুধু শিক্ষক নহেন সুকলের এক কর্তাও ওই কিশোরের উপর হাতের সুখ মিটাইয়াছে৷ নৃশংস মারে এই কিশোর ছাত্র শামিম মৃত্যুর কোলে লুটাইয়া পড়ে৷ কিশোর ছাত্রের অপরাধ সুকলের নিয়ম ভাঙ্গিয়া, সুকল কর্তৃপক্ষকে না জানাইয়া বা অনুমতি না নিয়া সুকল গেইটে বাবার সঙ্গে দেখা করা৷ এই ‘চরম অপরাধের’ শাস্তি হিসাবে কিশোরকে বেদম প্রহার করে শিক্ষক ও অন্য এক কর্তা মিলিয়া৷ নিহত কিশোর ছাত্রের বাড়ী বড়ঞা থানার মজলিশপুর গ্রামে৷ শনিবার সুকল ছুটির পর বাড়ী চলিয়া যায় এই কিশোর ছাত্র শামিম৷ সোমবার সকালে বাবা বা মা বোর্ডিংএ দিয়া যান৷ তখনই বেসরকারী বাস চালক বাবার সঙ্গে কথা হয় শামিমের৷ সন্ধ্যায় বাড়ী ফিরিবার সময় আবার ছেলের সঙ্গে দেখা করে যান বাবা৷ আর তখন বাবা আসিলে কাউকে না জানাইয়াই সুকল গেইটে বাবার সঙ্গে দেখা করে৷ আর এই ‘অপরাধে’ শিক্ষক নামরূপী খুনীরা কিশোর ছাত্রকে বেধরক মারিয়া খুন করিয়া ফেলিল৷ পুলিশ অবশ্য শিক্ষক সহ দুইজনকে গ্রেপ্তার করিয়াছে৷ ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং বিক্ষোভে ফাটিয়া পড়ে৷ এই পরিস্থিতিতে ওই আবাসিক সুকলে তালা পড়িয়াছে৷
সুকলে যে শিক্ষকরূপী জল্লাদরাও আছে তাহাই আবার চোখে আঙুল দিয়া দেখাইয়া দিল মুর্শিদাবাদের এই ঘটনা৷ এই ঘটনা যেকোনও শিক্ষানুরাগী ব্যাক্তি, হৃদয়বান মানুষ, যাহাদের ন্যুনতম বিবেক আছে তাহারা আহত হইবেন৷ দেশের শিক্ষক সমাজের মাথা হেট করিয়া দেয় এই শিক্ষকরূপী নরপশুরা৷ ছাত্রদের মারধোর করা এখন আইনত শাস্তি যোগ্য অপরাধ জানা সত্বেও কোনও কোনও শিক্ষক এই বেআইনী কাজ চালু রাখার ঘটনা আছে৷ এই ত্রিপুরাতেও শিক্ষকের মারে ছাত্রদের আহত হইবার ঘটনা আছে৷ মুর্শিদাবাদের ওই আবাসিক সুকলের কিশোর ছাত্র তো সুকলের বাহিরে যায় নাই৷ বাবার সঙ্গে দেখা করিয়াছে সুকল গেইটে৷ তর্কের খাতিরে ধরিয়া নেওয়া গেল সুকলের অনুশাসন লংঘন করিয়াছে৷ এই অপরাধের শাস্তি মৃত্যু দন্ড? লঘু পাপে গুরু দন্ড? এই সব জল্লাদরূপী শিক্ষকদের কঠোর শাস্তির সংস্থান রাখার তাগিদ বাড়িয়াছে৷ সুকল গেইটে বাবার সঙ্গে দেখা করিয়া হয়তো ওই কিশোর ছাত্র অপরাধ করিয়াছে৷ কিন্তু এমন শাস্তি? এমন ভয়ানক ক্রোধ? ছাত্রছাত্রীদের আবাসিক সুকলে পাঠাইতেই তো এখন অভিভাবকদের মনে ভীতির সঞ্চার হওয়া খুব স্বাভাবিক৷ শিক্ষকরূপী পশুদের শনাক্ত করাও তো কঠিন৷ মুর্শিদাবাদের ওই কিশোর ছাত্রের এই খুনের ঘটনার বিরুদ্ধে দেশ জুড়িয়াই ছাত্রছাত্রীদের প্রতিবাদে গর্জিয়া উঠাই কাম্য৷ কিন্তু দুর্ভাগ্যের হইলেও ইহাই সত্যি যে, পরীক্ষার হলে নকল করিবার দাবীতে ছাত্ররা সহিংস আন্দোলন করিতে পারে৷ ছাত্ররাও আজ আদর্শের প্রতি কতখানি অবিচল থাকিতেছে? তাহাদের মধ্যে চরম অবক্ষয় গ্রাস করিয়াছে৷
ভারতের যেকোনও গণআন্দোলনের সামনের সারীতে ছাত্রছাত্রীরাই আগাইয়া আসিত৷ আজ ছাত্রছাত্রীরা রাজনীতিগত ভাবে বিভাজিত হইয়া আছেন৷ স্বাধীনতা আন্দোলনে ছাত্রছাত্রীদের অবদান তো কেউ অস্বীকার করিতে পারিবে না৷ সেই ছাত্ররাই দেশের সুনাগরিক হিসাবে উঠিয়া আসিলে দেশ বড় হইবে৷ আগামী দিনের দেশ চালাইবে এই নৌ জওয়ানরাই৷ একথা আজ বুঝিতে হইবে৷ সুতরাং এই কিশোর যুবকরাই আগামী দিনের দেশের সম্পদ৷ তাহারা যাহাতে বিপথগামী না হয়৷ দেশের মুখ উজ্জল করে সেই লক্ষ্যই তো থাকিবার কথা৷ কোনও অবস্থাতেই কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপর শারীরিক ভাবে শাস্তি দেওয়ার খবর থাকে সেখানেই পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হইবে৷ এজন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আইন সংশোধন করিতে হইবে৷ শিক্ষকের মারে আর একজন ছাত্রেরও যাহাতে মৃত্যু না হয় সেই নিশ্চয়তা পুলিশকে দিতেই হইবে৷ বিশ্বাস করা যাইতে পারে, দেশের শিক্ষানুরাগী ও সংবেদনশীল মানুষ এই ব্যাপারে নিশ্চয়ই নতুন পন্থা উদ্ভাবন করিবে৷ শিক্ষাক্ষেত্রে কোনও রকম বাড়াবাড়ির বা গুন্ডামীর প্রচেষ্টাকে কঠোর হাতে মোকাবিলা করিতে হইবে৷ এক্ষেত্রে কোনও রকম সমঝোতা চলিতে পারে না৷ একশ্রেণীর শিক্ষকের জন্য গোটা শিক্ষক সমাজেরই মাথা হেট হইতেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top