News Flash

  • Home
  • Uncategorized
  • লস্কর-ই-তৈবার আত্মঘাতী জঙ্গি ছিল ইশরাত জাহান, চাঞ্চল্যকর দাবি হেডলির
Image

লস্কর-ই-তৈবার আত্মঘাতী জঙ্গি ছিল ইশরাত জাহান, চাঞ্চল্যকর দাবি হেডলির

DavidHeadleyমুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ হামলার বিষয়ে জবানবন্দি দিতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করল ডেভিড কোলম্যান হেডলি| মুম্বই কোর্টের কাছে জবানবন্দি দিতে গিয়ে ২৬/১১ সন্ত্রাসের মূলচক্রী ডেভিড হেডলি দাবি করেছে, গুজরাতে ভুয়ো সংঘর্ষের বলি ইশরাত জাহান লস্কর-ই-তৈবার সদস্য ছিল| সে গুজরাতে পুলিশদের উপর হামলা চালাতেই গিয়েছিল বলে দাবি হেডলির| ২০০৪ সালের ১৫ জুন পুলিশের এনকাউন্টারে মৃতু্য হয় ইশরাত জাহানের| সেই মামলা এখনও চলছে| পুলিশের দাবি ছিল, লস্করের হয়ে কাজ করত ইশরাত| এবার হেডলিও সেই দাবিই করল| জবানবন্দিতে হেডলি দাবি করেছে, লস্কর-ই-তৈবার আত্মঘাতী জঙ্গি ছিল ইশরাত| তার উপর কিছু নাকা পয়েন্টে পুলিশকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল| লস্করের এক মহিলা সদস্যের কাছ থেকেই সে ইশরাতের নাম জেনেছিল বলে দাবি করেছে| পাক ভিইত্তক এই জঙ্গি সংগঠনের মহিলা বাহিনীও ছিল| আর এই বাহিনীর প্রধান ছিল আবু আইমান মাজহার|প্রযুক্তিগত সমস্যার কারণে একদিনের বিরতির পর বৃহস্পতিবার ফের ২৬/১১ মুম্বই হামলার বিষয়ে জবানবন্দি দেয় রাজসাক্ষী হেডলি| মার্কিন জেল থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সাক্ষ্য দিচ্ছে ডেভিড হেডলি| সূত্রের খবর, জঙ্গিদের থেকে সে কীভাবে এবং কত টাকা পেয়েছিল তা বিস্তারিতভাবে আদালতকে জানাচ্ছে মুম্বই হামলায় জড়িত এই জঙ্গি| মুম্বই হামলা সংক্রান্ত জবানবন্দিতে ইতিমধ্যে পাকিস্তান সেনা ও সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর জড়িত থাকার কথা জানিয়েছে হেডলি| এছাড়াও হাফিজ সইদ ও জাকিউর রহমান লকভিকে নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দিয়েছে সে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top