News Flash

  • Home
  • Uncategorized
  • নকল বিলেতী মদের কারখানা গুড়িয়ে দিল খোয়াই থানার পুলিশ
Image

নকল বিলেতী মদের কারখানা গুড়িয়ে দিল খোয়াই থানার পুলিশ

Khowai Liqourনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ফেব্রুয়ারি৷৷ খোয়াই থানার পুলিশ মদ বিরোধী অভিযান নেমে ব্যাপক সাফল্য  পেল মঙ্গলবার৷ গোপান সূত্রের ভিত্তিতে খোয়াই কলেজের পেছনে লালছড়া এলাকায় এক বাড়ীতে হানা দিয়ে বিলেতি মদ সহ কোরক্স জাতীয় নেশা সামগ্রীও উদ্ধার করে৷ প্রচুর পরিমানে এই বিলেতি মদ ও নেশা সামগ্রী মজুত ছিল৷ খোয়াই থানার এস আই  রঞ্জিত দেববর্মা জানালেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ লালছড়া নিবাসী মৃত ধনু দাসের ছেলে দীপঙ্কর দাস নামে এক ব্যাক্তির ঘরে মজুত এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করে খোয়াই থানার পুলিশ৷ মোট ৫৫টি বোতল গোল্ডস ক্লাব ও জ্যাকপট  ইত্যাদি বিলেতি মদ উদ্ধার হয় ৷ সাথে প্রচুর পরিমানে খালি বোতলও উদ্ধার হয়৷ সেই সাথে প্রচুর পরিমানে মজুত কোরাক্স-ও উদ্ধার করে পুলিশ৷ এধরনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলে জানালেন এস আই রঞ্জিত দেববর্মা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top