News Flash

  • Home
  • Uncategorized
  • ওবিসি চাকুরি প্রার্থীদের জন্য বেসরকারি চাকরিতে ২৭ শতাংশ সংরক্ষণের সুপারিশ
Image

ওবিসি চাকুরি প্রার্থীদের জন্য বেসরকারি চাকরিতে ২৭ শতাংশ সংরক্ষণের সুপারিশ

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) চাকুরি প্রার্থীদের জন্য বেসরকারি চাকরিতে ২৭ শতাংশ পদ সংরক্ষণের সুপারিশ করল একটি সরকারি প্যানেল| সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের আওতাধীন বিধিবদ্ধ প্যানেল অনগ্রসরদের জন্য জাতীয় কমিশন (এনসিবিসি) এই সুপারিশ করেছে| ব্যবসাসহ বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যালয়, ট্রাস্ট প্রভৃতিতে ওবিসিদের জন্য চাকরিতে ২৭ শতাংশ সংরক্ষণের জন্য একটি আইন প্রণয়নের সুপারিশ করেছে এনসিবিসি| এব্যাপারে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)-কে চিঠিও দিয়েছে কমিশন|
এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সামাজিক ন্যায়মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলৌত জানিয়েছেন, একটি আধিকারিক পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে| সুপারিশ সম্পর্কে কী করা যেতে পারে, তা নিয়ে শিল্পপতি ও কর্পোরেট মহলের সঙ্গে আলোচনা চালাচ্ছে কমিটি|
মন্ত্রী আরও জানিয়েছেন, কমিটি এব্যাপারে আলোচনা চালাচ্ছে| তপশিলি জাতি ও উপজাতিদের জন্যও এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে| বেসরকারি ক্ষেত্রের প্রধানদের সম্মতি ছাড়া সুপারিশ কার্যকর করা কঠিন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top