News Flash

  • Home
  • Uncategorized
  • অকাল ভোটের প্রচারে অমরপুরে মানিক সরকার
Image

অকাল ভোটের প্রচারে অমরপুরে মানিক সরকার

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী পরিমল দেবনাথের সমর্থনে মঙ্গলবার চন্ডীবাড়ি মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অমরপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সিপিএম প্রার্থী পরিমল দেবনাথকে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ লক্ষণীয় বিষয় হল কি কারণে অমরপুর বিধানসভা কেন্দ্রে অকাল নির্বাচন হচ্ছে সে সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রী পুরোদস্তুর মুখে কলুপ এঁটে রাখেন৷ এবিষয়ে তিনি একটি বাক্যও ব্যয় করেননি৷ শুধুমাত্র প্রার্থীকে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রার্থী সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকারের বিগত দিনের বিভিন্ন কাজকর্মের সাফল্য তুলে ধরেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, সব কাজ একসঙ্গে শেষ করে ওঠা সম্ভব হয়নি৷ যেসব কাজ সম্পন্ন করা যায়নি সেগুলো সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যেই সিপিএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷ উল্লেখ্য, নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে  দলীয় কর্মী সমর্থকদের ভিড় পরিলক্ষিত হয়৷ যে কোন মূল্যে আসনটি সিপিএমের দখলে রাখাই তাদের মূল লক্ষ্য৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top