News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নওয়াজ সরকারকে নজর দিতে হবে, প্রাক্তন পাক বিদেশমন্ত্রী
Image

দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নওয়াজ সরকারকে নজর দিতে হবে, প্রাক্তন পাক বিদেশমন্ত্রী

Hina Rabbaniকরাচি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নওয়াজ সরকারকে নজর দেওয়ার কথা বললেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রববানি| পাকিস্তানে বেড়ে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ মারাত্মক ক্ষতি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি| নওয়াজের প্রশাসনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক বিদেশমন্ত্রী|
রবিবার বিকেলে করাচির সাহিত্য উত্সবে উপস্থিত ছিলেন হিনা রববানি| তাঁর কথায়, আফগানিস্তানে কি হচ্ছে তা নিয়ে মাথা না ঘামিয়ে ইসলামাবাদের উচিত নিজের দেশের দিকে নজর দেওয়া| আফগানিস্তানের কি করে ভালো হবে তার থেকে পাকিস্তানের ভালোর চিন্তা করাটা বেশি জরুরি| সোভিয়েত-আফগান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হিনা| তাঁর মতে, সোভিয়েত-আফগান যুদ্ধে পাকিস্তানের মাটি ও গোয়েন্দা ব্যবহার করতে দেওয়া খুব ভুল হয়েছে| ওই যুদ্ধে জড়িত সব রাষ্ট্র বেরিয়ে আসার রাস্তা প্রস্তুত করে রাখলেও একমাত্র পাকিস্তান তা করেনি| এই সব কারণেই পাকিস্তানে তালিবানেরা মাথাচাড়া দিয়েছে বলে দাবি করেছেন তিনি| নওয়াজ সরকারের আমলে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থাও খুব ভেঙে পড়েছে বলে দাবি করেছেন হিনা রববানি| নওয়াজ শরিফের আমলে আড়াই বছরে কর আদায়ের পরিমাণ তলানিতে এসে ঠেকেছে| বেড়ে চলছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top