News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির প্রতিবাদ করে সিপিএমের সঙ্গ ছাড়লেন দেড় ডজন নেতা-কর্মী
Image

দুর্নীতির প্রতিবাদ করে সিপিএমের সঙ্গ ছাড়লেন দেড় ডজন নেতা-কর্মী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে চলছে এক নায়কতন্ত্রী শাসন৷ বর্তমানে রাজ্যে হাতে গোনা কিছু সংখ্যক কংগ্রেস কর্মী দলীয় কাজকর্ম করছেন৷ এক টানা ২০ বছর ধরে রাজ্যে সিপিএম দলের শাসান চলছে৷ শহর থেকে গ্রাম এমনকি পাহাড়ে কংগ্রেস কর্মীরা কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম দলে যোগ দেবার খবর পাওয়া যায়৷ ৫৩নং Untitled-1 copyকৈলাসহরে ব্যতিক্রম শাসক দল পরিচালিত পশ্চিম ইয়াজে খালা গ্রাম পঞ্চায়েতের ১ এবং ২ নং ওয়ার্ডের ২৯ জন সিপিএম কর্মী দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগ দেন৷  শাসক দল পরিচালিত এই পঞ্চায়েতের ২৯ জন দলীয় কর্মী এক সাথে দলত্যাগ করার কারণ সম্পর্কে জানা যায় পঞ্চায়েতের দায়িত্ববানরা সব সুযোগ সুবিধা নিচ্ছেন৷ নীচুতলার কোন কর্মীদের তেমন সহযোগিতা করা হচ্ছে না৷ এমজিএন রেগা, ইন্দিরা আবাসের ঘর সহ এমএসডিপি প্রকল্পের চলছে দুর্নীতি৷ যারা অর্থশীল তাদেরকে দেওয়া হচ্ছে এই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছে না গরীব অসহায় জনসাধারণ৷ যার ফলে ঐ ২৯ জন দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দান করেন৷ ইয়াজখাতরা ২ নং ওয়ার্ডে আজ প্রকাশ্য সভায় একথা বলে দলত্যাগী কৃষক সভার ঐ এলাকার এক সময়ের নেতা আব্দুল মান্নান৷ সলোয়ার হুসেন সহ ২৯ জনের হতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান৷ ঐ সভায় বদরুজ্জমান বক্তব্যে বলেন, গৌরনগর ব্লকের ছোট এই পঞ্চায়েতের প্রায় ১৭ টা প্রজেক্ট এর টাকা আত্মসাৎ করা হয়েছে ৭টা রিংওয়েল সংস্কারের নাম টাকা নয়ছয় করা হয়েছে৷ সে বিষয়টি  ব্লক আধিকারিকের নজরে নেওয়া হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে৷ দুর্নীতি নিয়ে কংগ্রেস দল জোরদার আন্দোলন করবে বলে আজকের এই প্রকাশ্য সভায় বলেন কংগ্রেস নেতা৷ আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা নির্মলমালাকার রনু মিয়া, প্রদেশ কংগ্রেস দুই সদস্য রুদ্রেন্দ ভট্টাচার্য, বিকাশ শর্মা প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top